![]() |
| মেলান্দহে দিনব্যাপী শিশুমেলা ও নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত |
মেলান্দহে দিনব্যাপী শিশুমেলা ও নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত
জামালপুরের মেলান্দহে আনন্দমুখর পরিবেশে দিনব্যাপী শিশুমেলার আয়োজন করেছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘স্বপ্ন শিশু পল্লী’।
গতকাল শনিবার (১ আগস্ট) মেলান্দহে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ মেলা অনুষ্ঠিত হয়।
মেলায় শিশুদের জন্য ছড়া, গান, কবিতা আবৃত্তি, দেশীয় খেলাধুলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর পাশাপাশি অভিভাবকদের অংশগ্রহণে ঐতিহ্যবাহী ‘বাউ খেলা’ ছিল মেলার অন্যতম প্রধান আকর্ষণ। অনুষ্ঠান শেষে বিকেলে বিজয়ী শিশু ও অভিভাবকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
স্বপ্ন শিশু পল্লীর প্রতিষ্ঠাতা ও বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের মহাসচিব প্রকৌশলী রাশেদুল হাসান শেলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি শাহ জামাল, সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, কালচারাল ইউনিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মিলিটারি, শিল্পাচার্য জয়নুল আবেদিন চারুকলা ইনস্টিটিউটের প্রভাষক মোশারফ হোসাইন, মেলান্দহ স্কাউটসের সহকারী কমিশনার মোরশেদুল আলম এবং বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলামসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, প্রযুক্তির যুগে গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা ও সাংস্কৃতিক অনুশীলনের মাধ্যমে শিশুদের মানসিক বিকাশ নিশ্চিত করতে এ ধরনের শিশুমেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।