ইসলামপুরে ব্রহ্মপুত্রের ভয়াবহ ভাঙন, বিলীন হচ্ছে বসতভিটা ও ফসলি জমি

Seba Hot News : সেবা হট নিউজ
0
লিয়াকত হোসাইন লায়ন: জামালপুরের ইসলামপুরে ব্রহ্মপুত্র নদের তীব্র ভাঙনে চর গোয়ালিনী ইউনিয়নের দুটি গ্রামের বহু পরিবার গৃহহীন হয়ে পড়েছে। নদী ভাঙন প্রতিরোধে জরুরি জিও ব্যাগ ফেলার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
Severe erosion of Brahmaputra in Islampur, destroying homes and farmland
ইসলামপুরে ব্রহ্মপুত্রের ভয়াবহ ভাঙন, বিলীন হচ্ছে বসতভিটা ও ফসলি জমি



ইসলামপুরে ব্রহ্মপুত্রের ভয়াবহ ভাঙন, বিলীন হচ্ছে বসতভিটা ও ফসলি জমি

জামালপুরের ইসলামপুর উপজেলায় ব্রহ্মপুত্র নদের তীব্র ভাঙন দেখা দিয়েছে। নদীর স্রোতের তোড়ে উপজেলার চর গোয়ালিনী ইউনিয়নের লক্ষ্মীপুর ঘোনাপাড়া ও দক্ষিণ পাড়া এলাকায় মুহূর্তেই নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে শত বছরের স্মৃতিবিজড়িত বসতভিটা, আবাদি জমি ও বিভিন্ন স্থাপনা।


স্থানীয় সূত্রে জানা গেছে, চর গোয়ালিনী ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া নদীর পানির তীব্র স্রোতে গত কয়েক দিন ধরে ভাঙনের মাত্রা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। প্রতিনিয়ত চোখের সামনেই বিলীন হচ্ছে বসতবাড়ি ও ফসলি জমি। ভাঙন টের পেয়ে ইতিমধ্যে বহু পরিবার তাদের ঘরবাড়ি ও প্রয়োজনীয় আসবাবপত্র অন্যত্র সরিয়ে নিতে সক্ষম হলেও রাতের আঁধারে কয়েকটি পরিবারের ঘরবাড়ি নদের পেটে চলে যায়। এতে করে সব হারিয়ে খোলা আকাশের নিচে বা অন্যের জমিতে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন দুর্গতরা।


স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, অব্যাহত ভাঙনে নদীপাড়ের বিস্তীর্ণ জনপদ এখন সম্পূর্ণ বিলীনের পথে। নদীপাড়ের মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। দ্রুত সময়ের মধ্যে স্থায়ী রক্ষাবাঁধ নির্মাণ করা না হলে পুরো ইউনিয়নটি মানচিত্র থেকে হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।


এ বিষয়ে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো. জোবায়ের জানান, “ভাঙন পরিস্থিতির বিষয়ে ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডকে একাধিকবার অবহিত করা হয়েছে। আমি নিজে ভাঙনকবলিত এলাকার খবর রাখছি। আশা করছি খুব দ্রুতই ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।”


জামালপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী নকিবুজ্জামান খান বলেন, “নদীভাঙনকবলিত এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ভাঙন প্রতিরোধে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় জিও ব্যাগ ফেলাসহ কার্যকর পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে।”


এদিকে ভিটেমাটি হারা ক্ষতিগ্রস্ত ও ভূমিহীন পরিবারগুলোকে দ্রুত জরুরি সহায়তার পাশাপাশি পুনর্বাসনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। স্থায়ী ভাঙন রোধে তাঁরা সরকারের উচ্চপর্যায়ের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করছেন।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

ইসলামপুরে তিস্তা ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত প্রবীণের মৃত্যু
ইসলামপুরে তিস্তা ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত প্রবীণের মৃত্যু
ইসলামপুরে ছাগলে খেত খাওয়া নিয়ে সংঘাত, বাড়িজুড়ে হামলা-লুটপাট, আহত ৩
ইসলামপুরে ছাগলে খেত খাওয়া নিয়ে সংঘাত, বাড়িজুড়ে হামলা-লুটপাট, আহত ৩
ইসলামপুরে বিএনপি নেতা খোরশেদুজ্জামান লেবুর মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
ইসলামপুরে বিএনপি নেতা খোরশেদুজ্জামান লেবুর মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
ইসলামপুরে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
ইসলামপুরে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
১২ শিক্ষককে ডিঙিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ: ইসলামপুর সরকারি কলেজের বিষয়ে উচ্চ আদালতের রুল
১২ শিক্ষককে ডিঙিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ: ইসলামপুর সরকারি কলেজের বিষয়ে উচ্চ আদালতের রুল

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top