ইসলামপুরে বিএনপি নেতা খোরশেদুজ্জামান লেবুর মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া

Seba Hot News : সেবা হট নিউজ
0
লিয়াকত হোসাইন লায়ন: জামালপুরের ইসলামপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মরহুম খোরশেদুজ্জামান লেবুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
Memorial meeting and prayers on the death anniversary of BNP leader Khorsheduzzaman Lebu in Islampur
ইসলামপুরে বিএনপি নেতা খোরশেদুজ্জামান লেবুর মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া



ইসলামপুরে বিএনপি নেতা খোরশেদুজ্জামান লেবুর মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া

জামালপুরের ইসলামপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মরহুম খোরশেদুজ্জামান লেবুর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) রাতে ইসলামপুর উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর যৌথ উদ্যোগে শহরের দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়।


উপজেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান খান শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় মরহুমের রাজনৈতিক জীবন ও দলের প্রতি তাঁর অবদানের কথা স্মরণ করে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ।


সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন— উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নবী নেওয়াজ খান লোহানী বিপুল, সহসভাপতি এ কে এম শাহিদুর রহমান ও জয়নাল আবেদীন সরকার, যুগ্ম সম্পাদক বাবলু সর্দার, সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান, মানবাধিকারবিষয়ক সম্পাদক নাহিদা সাফিজ বিন্তি, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মাহমুদুল হাসমত এবং পৌর বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান।


এছাড়াও উপজেলা যুবদলের আহ্বায়ক হেলাল শেখ, যুগ্ম আহ্বায়ক মাহফুজ্জামান লুলু, মহিলা দলের সভানেত্রী নাহিদা খানম সুলেখা, উপজেলা কৃষক দলের সভাপতি রেহান আলী, সাবেক ছাত্রনেতা রহিমুজ্জামান খান রোকন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনির খান লোহানী এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাজহারুল ইসলাম বিপুলসহ স্থানীয় অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন।


স্মরণসভায় বক্তারা বলেন, “প্রবীণ রাজনৈতিক নেতা খোরশেদুজ্জামান লেবু জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। দলের প্রতিটি সংকটে ও রাজপথের আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। রাজনীতির নানা চড়াই-উতরাই পার হয়ে তিনি দক্ষতার সঙ্গে দলীয় দায়িত্ব পালন করেছেন। বিএনপির আদর্শকে বুকে ধারণ করে বিদায় নেওয়া এই নেতার অবদান ইসলামপুর বিএনপি সব সময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”


আলোচনা ও স্মরণসভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং মরহুম খোরশেদুজ্জামান লেবুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়। অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও কৃষক দলের বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

ইসলামপুরে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
ইসলামপুরে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
১২ শিক্ষককে ডিঙিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ: ইসলামপুর সরকারি কলেজের বিষয়ে উচ্চ আদালতের রুল
১২ শিক্ষককে ডিঙিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ: ইসলামপুর সরকারি কলেজের বিষয়ে উচ্চ আদালতের রুল
ইসলামপুরে এমপি সুলতান মাহমুদ বাবুর গাড়ি ভাঙচুর, শহরে উত্তেজনা ও বিক্ষোভ
ইসলামপুরে এমপি সুলতান মাহমুদ বাবুর গাড়ি ভাঙচুর, শহরে উত্তেজনা ও বিক্ষোভ
ইসলামপুরে মাদরাসা শিক্ষার্থীদের মাদক ও ইভটিজিং বিরোধী মানববন্ধন
ইসলামপুরে মাদরাসা শিক্ষার্থীদের মাদক ও ইভটিজিং বিরোধী মানববন্ধন
ইসলামপুরে ব্রহ্মপুত্রের ভাঙন রোধে বাঁধের দাবিতে মানববন্ধন
ইসলামপুরে ব্রহ্মপুত্রের ভাঙন রোধে বাঁধের দাবিতে মানববন্ধন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top