বকশীগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মুরাদের গণসংযোগ ও লিফলেট বিতরণ

Seba Hot News : সেবা হট নিউজ
0
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নে আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে সাধারণ ভোটার ও ব্যবসায়ীদের সাথে গণসংযোগ এবং লিফলেট বিতরণ করেছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোরাদুজ্জামান মুরাদ।
Public relations and leaflet distribution for potential chairman candidate Murad in Bakshiganj
বকশীগঞ্জে ইউপি নির্বাচন: বাট্টাজোড়ে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মুরাদের গণসংযোগ ও লিফলেট বিতরণ



বকশীগঞ্জে ইউপি নির্বাচন: বাট্টাজোড়ে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মুরাদের গণসংযোগ ও লিফলেট বিতরণ

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বাট্টাজোড় ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোরাদুজ্জামান মুরাদ।


নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসার আগেই বাট্টাজোড় ইউনিয়নের সাধারণ মানুষ, তরুণ সমাজ ও ভোটারদের সাথে নিবিড় যোগাযোগ রক্ষা করে চলেছেন তিনি। এরই ধারাবাহিকতায় গত সোমবার (১৩ জুলাই) বিকেলে ইউনিয়নের বাট্টাজোড় নতুন বাজার এলাকায় অনুসারী ও সমর্থকদের সাথে নিয়ে এক ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনা করেন মোরাদুজ্জামান মুরাদ।


গণসংযোগকালে তিনি নতুন বাজারের ব্যবসায়ী, দূর-দূরান্ত থেকে আসা ক্রেতা, পথচারী এবং স্থানীয় সর্বস্তরের সাধারণ মানুষের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি তাঁর ভবিষ্যৎ পরিকল্পনাসম্বলিত লিফলেট সাধারণ মানুষের হাতে তুলে দেন। এলাকার ভোটার ও সাধারণ মানুষও সম্ভাব্য এই প্রার্থীকে কাছে পেয়ে করমর্দন করেন এবং সন্তোষ প্রকাশ করেন।


ব্যবসায়ী মোরাদুজ্জামান মুরাদ বলেন, “আমি বাট্টাজোড় ইউনিয়নের সন্তান হিসেবে সব সময় সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। আগামী দিনে এই ইউনিয়নের সার্বিক উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন এবং জনগণের নাগরিক অধিকার নিশ্চিত করতে আমি আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি।” তিনি ইউনিয়নের সর্বস্তরের সাধারণ ভোটারদের দোয়া, সমর্থন ও সক্রিয় সহযোগিতা কামনা করেন।


স্থানীয় ভোটাররা জানান, নির্বাচনকে কেন্দ্র করে বাট্টাজোড় ইউনিয়নে আগাম নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ বলয় নিয়ে মাঠে নামছেন। সমাজসেবক হিসেবে মোরাদুজ্জামান মুরাদের এই গণসংযোগ নতুন বাজারে সাধারণ মানুষের মধ্যে বেশ ইতিবাচক সাড়া ফেলেছে।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

বকশীগঞ্জে ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্পের প্রশিক্ষণ ও চুক্তি স্বাক্ষর সম্পন্ন
বকশীগঞ্জে ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্পের প্রশিক্ষণ ও চুক্তি স্বাক্ষর সম্পন্ন
নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেপ্তার দেখানোর আদেশ
নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেপ্তার দেখানোর আদেশ
বকশীগঞ্জে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদণ্ড
বকশীগঞ্জে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদণ্ড
জামালপুরে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ইয়াবাসহ আটক ৩
জামালপুরে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ইয়াবাসহ আটক ৩
বকশীগঞ্জে পানির ট্যাংকে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু
বকশীগঞ্জে পানির ট্যাংকে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top