নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেপ্তার দেখানোর আদেশ

Seba Hot News : সেবা হট নিউজ
0
লিয়াকত হোসাইন লায়ন: জামালপুরের বকশীগঞ্জ থানায় দায়ের করা একটি বিস্ফোরক ও নাশকতার মামলায় সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে শ্যোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
Order to show former MP Nur Mohammad's arrest in sabotage case
নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেপ্তার দেখানোর আদেশ



নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেপ্তার দেখানোর আদেশ

জামালপুরের বকশীগঞ্জ থানায় দায়ের করা একটি নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।


গতকাল বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের (আমলি আদালত, বকশীগঞ্জ) বিচারক তানজিনা আক্তার এই আদেশ দেন। একই সঙ্গে আগামী ১৪ জুলাই এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।


মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আনিসুজ্জামান গামা নথির বরাত দিয়ে জানান, গত ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর বকশীগঞ্জ থানায় সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদের বিরুদ্ধে বিস্ফোরক ও নাশকতার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।


পরবর্তীতে, চলতি বছরের ২৭ জুন রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে নূর মোহাম্মদকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এরপর ঢাকার একটি মামলায় তাঁকে কারাগারে পাঠানো হয়। তিনি ঢাকার কারাগারে থাকা অবস্থায় বকশীগঞ্জ থানার ওই নাশকতা মামলায় তাঁকে শ্যোন অ্যারেস্ট (গ্রেপ্তার) দেখানোর জন্য জামালপুর আদালতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।


বিজ্ঞ বিচারক তদন্ত কর্মকর্তার আবেদন মঞ্জুর করে বকশীগঞ্জ থানার মামলায় তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানোর অনুমতি দেন। গতকাল বিকেলে কড়া পুলিশি পাহারায় সাবেক এই সংসদ সদস্যকে জামালপুর আদালতে হাজির করা হলে আদালত তাঁকে জামালপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


আদালত সূত্র আরও জানায়, আগামী ১৪ জুলাই সাবেক এই সংসদ সদস্যের আইনজীবীরা জামিন আবেদন পেশ করলে তার ওপর বিস্তারিত শুনানি অনুষ্ঠিত হবে। নূর মোহাম্মদের আদালতে হাজিরাকে কেন্দ্র করে আদালত চত্বর ও এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

বকশীগঞ্জে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদণ্ড
বকশীগঞ্জে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদণ্ড
জামালপুরে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ইয়াবাসহ আটক ৩
জামালপুরে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ইয়াবাসহ আটক ৩
বকশীগঞ্জে পানির ট্যাংকে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু
বকশীগঞ্জে পানির ট্যাংকে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু
বকশীগঞ্জে ৪৫ কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালালেন চালক
বকশীগঞ্জে ৪৫ কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালালেন চালক
বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদের ভাঙন থেকে গ্রাম রক্ষার দাবিতে মানববন্ধন
বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদের ভাঙন থেকে গ্রাম রক্ষার দাবিতে মানববন্ধন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top