উল্লাপাড়ায় নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়, মাদকে ‘জিরো টলারেন্স’ ঘোষণা

Seba Hot News : সেবা হট নিউজ
0
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া মডেল থানার নবাগত ওসি আবু ফাত্তাহ মো. মনিরুজ্জামান মণ্ডলের সঙ্গে স্থানীয় প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক নির্মূলে জিরো টলারেন্স ঘোষণা করেন ওসি।
Journalists exchange views with new OC in Ullapara, declare 'zero tolerance' for drugs
উল্লাপাড়ায় নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়, মাদকে ‘জিরো টলারেন্স’ ঘোষণা



উল্লাপাড়ায় নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়, মাদকে ‘জিরো টলারেন্স’ ঘোষণা

সিরাজগঞ্জের উল্লাপাড়া মডেল থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফাত্তাহ মো. মনিরুজ্জামান মণ্ডলের সঙ্গে স্থানীয় প্রেসক্লাবের সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উল্লাপাড়া মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার নিজস্ব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।


মতবিনিময় সভায় নবাগত ওসি আবু ফাত্তাহ মো. মনিরুজ্জামান মণ্ডল বলেন, “সাংবাদিকরা হলেন সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ ও চাঁদাবাজির মতো সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ করা সম্ভব।” তিনি উল্লাপাড়া উপজেলাকে অপরাধমুক্ত করতে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।


সভায় উল্লাপাড়া উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে বক্তব্য রাখেন উল্লাপাড়া প্রেসক্লাবের সভাপতি ও মাই টিভির প্রতিনিধি আনিসুর রহমান লিটন এবং সাধারণ সম্পাদক ও দেশ টিভির প্রতিনিধি মো. মঈনুল হোসাইন।


অনুষ্ঠানে সাংবাদিকদের পক্ষ থেকে নবাগত ওসির কাছে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্যের বিস্তার রোধ, ইভটিজিং, চুরি-ছিনতাই এবং নির্দিষ্ট কিছু পয়েন্টে ভাসমান পতিতাবৃত্তি বন্ধে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করার পরামর্শ দেওয়া হয়। সাংবাদিকদের এই পরামর্শ ও দাবির প্রেক্ষিতে ওসি মো. মনিরুজ্জামান মণ্ডল উল্লাপাড়ায় মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ (শূন্য সহনশীলতা) ঘোষণা করেন এবং সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ও ন্যায়-নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আশাবাদ ব্যক্ত করেন।


মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন— উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) রুপু কর, দৈনিক আমাদের সময়ের উপজেলা প্রতিনিধি মো. আব্দুস সাত্তার, দৈনিক সংবাদ প্রতিদিনের উপজেলা প্রতিনিধি মো. সাহারুল হক সাচ্ছু, দৈনিক মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি রাজু আহমেদ সাহান, আনন্দ টিভির জেলা প্রতিনিধি শিশির আলম, সাপ্তাহিক জনতার সংগ্রাম পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. রিয়াজুল ইসলাম সবুজ, দৈনিক সরেজমিন পত্রিকার জেলা প্রতিনিধি মো. আব্দুল হাকিম মানিক, বিজয় টিভির উপজেলা প্রতিনিধি মো. আমিনুল ইসলাম এবং দৈনিক নয়াদিগন্তের উপজেলা প্রতিনিধি মো. সাইফুল ইসলাম।


এছাড়াও সভায় স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে সাংবাদিক বায়েজিদ হোসেন, হীরা সরকার ও আল মাহমুদসহ থানার অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

উল্লাপাড়ায় ঘুষ ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন
উল্লাপাড়ায় ঘুষ ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন
উল্লাপাড়ায় যুবদল নেতার দোকান ভাংচুর মামলায় জামায়াতের আমির গ্রেপ্তার
উল্লাপাড়ায় যুবদল নেতার দোকান ভাংচুর মামলায় জামায়াতের আমির গ্রেপ্তার
উল্লাপাড়ায় ফলাফল স্থগিত ও পুনঃগণনার দাবি বিএনপি প্রার্থীর
উল্লাপাড়ায় ফলাফল স্থগিত ও পুনঃগণনার দাবি বিএনপি প্রার্থীর
উল্লাপাড়ায় ব্যবসায়ীর চাউল আড়ৎ-এ হামলা ও লুটপাটের অভিযোগ
উল্লাপাড়ায় ব্যবসায়ীর চাউল আড়ৎ-এ হামলা ও লুটপাটের অভিযোগ
সকল মতবাদী, নাগরিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা হবে - এম আকবর আলী
সকল মতবাদী, নাগরিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা হবে - এম আকবর আলী

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top