জামালপুরে ডাক কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট, চরম বৈষম্য দূর করার দাবি

Seba Hot News : সেবা হট নিউজ
0
লিয়াকত হোসাইন লায়ন: বেতন-ভাতা বৃদ্ধি ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে সারাদেশের ন্যায় জামালপুরেও অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন শাখা ডাকঘরের কর্মচারীরা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে মাত্র ৪,১০০ টাকা বেতনে সংসার চালানো অসম্ভব বলে জানান তাঁরা।
Postal workers in Jamalpur go on indefinite strike, demand removal of extreme discrimination
জামালপুরে ডাক কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট, চরম বৈষম্য দূর করার দাবি



জামালপুরে ডাক কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট, চরম বৈষম্য দূর করার দাবি

বেতন-ভাতা বৃদ্ধি এবং শাখা ডাকঘরে কর্মরত কর্মচারীদের পূর্ণাঙ্গ বিভাগীয় কর্মী হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের দুই দফা দাবিতে সারাদেশের ন্যায় জামালপুরেও অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করছেন এক্সট্রা-ডিপার্টমেন্টাল (ইডি) ডাক কর্মচারীরা।


গত বৃহস্পতিবার (৯ জুলাই) জামালপুর শহরের বকুলতলাস্থ প্রধান ডাকঘরের সামনে ‘জেলার সকল শাখার ডাকঘর কর্মচারী’ ব্যানারে এই লাগাতার ধর্মঘট ও অবস্থান কর্মসূচি পালিত হয়। গত ৬ জুন থেকে শুরু হওয়া এই কেন্দ্রীয় কর্মসূচি দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।


ধর্মঘট চলাকালে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন— কেন্দ্রীয় কমিটির সদস্য নূরুল ইসলাম শাহীন, জেলা কমিটির সহ-সভাপতি আশরাফ ফারুকী আজিজ, সাংগঠনিক সম্পাদক বিপুল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুর রহমান এবং সুজন মিয়াসহ অন্যান্য কর্মচারী নেতৃবৃন্দ।


সমাবেশে বক্তারা চরম ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে বলেন, “বর্তমান বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশছোঁয়া। অথচ আমরা দীর্ঘদিন ধরে অত্যন্ত স্বল্প ও নামমাত্র বেতনে দিনরাত কাজ করে যাচ্ছি। বর্তমানে আমাদের মাসিক মূল বেতন মাত্র ৪,১০০ টাকা, যার মধ্য থেকে আবার প্রভিডেন্ট ফান্ড বা অন্য অজুহাতে ৫০০ টাকা কেটে রাখা হয়। মাস শেষে হাতে পাওয়া মাত্র ৩,৬০০ টাকা দিয়ে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে সংসার চালানো তো দূরের কথা, ১০ দিনেরও ডাল-ভাতের জোগান দেওয়া অসম্ভব হয়ে পড়েছে।”


কর্মচারী নেতারা তীব্র বৈষম্যের অভিযোগ তুলে আরও বলেন, “একই ডাক বিভাগে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের বেতন কাঠামো ও সুযোগ-সুবিধা অনেক বেশি। অথচ আমরা সমান শ্রম ও সেবা দিয়েও দিনের পর দিন চরম রাষ্ট্রীয় বৈষম্যের শিকার হচ্ছি। দীর্ঘদিন ধরে আমরা আমাদের ন্যায্য অধিকারের দাবি জানিয়ে আসছি, কিন্তু কেউ আমাদের কথা শোনেনি। আমাদের পিঠ এখন দেওয়ালে ঠেকে গেছে।”


আন্দোলনরত কর্মচারীরা অবিলম্বে জীবনযাত্রার ব্যয়ের সাথে সংগতি রেখে বেতন-ভাতা বাড়ানোর এবং দেশের সব শাখা ডাকঘরের কর্মচারীদের পূর্ণাঙ্গ বিভাগীয় কর্মচারী হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানান। দাবি পূরণ সংক্রান্ত সুনির্দিষ্ট প্রজ্ঞাপন বা আশ্বাস না পাওয়া পর্যন্ত কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দেশের সব ডাকসেবা বন্ধ রেখে এই অনির্দিষ্টকালের ধর্মঘট কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

জামালপুরে সাবেক সরকারি আইন কর্মকর্তার কার্যালয়ে অস্ত্র-বোমা ও মদ উদ্ধার
জামালপুরে সাবেক সরকারি আইন কর্মকর্তার কার্যালয়ে অস্ত্র-বোমা ও মদ উদ্ধার
জামালপুরে এনটিভির ২৪ বছরে পদার্পণ উপলক্ষ্যে আলোচনা ও কেককাটা
জামালপুরে এনটিভির ২৪ বছরে পদার্পণ উপলক্ষ্যে আলোচনা ও কেককাটা
জামালপুরে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ক্ষুদে শিক্ষার্থীদের মৌসুমী ফল বিতরণ
জামালপুরে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ক্ষুদে শিক্ষার্থীদের মৌসুমী ফল বিতরণ
কোনো কর্মীকে আশ্রয় নয়, মাদকে জড়িত বিএনপি নেতাদের সবার আগে গ্রেফতার করুন
কোনো কর্মীকে আশ্রয় নয়, মাদকে জড়িত বিএনপি নেতাদের সবার আগে গ্রেফতার করুন
জামালপুরে ট্রাইব্যুনালের বড় রায়: স্ত্রীকে পুড়িয়ে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড, ছাত্রীকে ধর্ষণে যাবজ্জীবন
জামালপুরে ট্রাইব্যুনালের বড় রায়: স্ত্রীকে পুড়িয়ে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড, ছাত্রীকে ধর্ষণে যাবজ্জীবন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top