জামালপুরে সাবেক সরকারি আইন কর্মকর্তার কার্যালয়ে অস্ত্র-বোমা ও মদ উদ্ধার

Seba Hot News : সেবা হট নিউজ
0
আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: জামালপুর শহরের পাঁচরাস্তার মোড় এলাকায় সাবেক সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল হাসান মনির ব্যক্তিগত কার্যালয় থেকে পাইপগান, গুলি, ককটেল, পেট্রোল বোমা ও বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ।
Weapons, bombs and liquor seized from former government law officer's office in Jamalpur
জামালপুরে সাবেক সরকারি আইন কর্মকর্তার কার্যালয়ে অস্ত্র-বোমা ও মদ উদ্ধার



জামালপুরে সাবেক সরকারি আইন কর্মকর্তার কার্যালয়ে পুলিশের অভিযান, অস্ত্র-বোমা ও মদ উদ্ধার

জামালপুর শহরের একটি বিপণিবিতানে সাবেক সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) ও আওয়ামী লীগ নেতার ব্যক্তিগত কার্যালয়ে অভিযান চালিয়েছে পুলিশ। সেখান থেকে দেশীয় তৈরি পাইপগান, গুলি, ককটেল, পেট্রোল বোমা ও বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে শহরের পাঁচরাস্তার মোড় এলাকার মনোয়ার আলী সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এই অভিযান চালানো হয়।


যার কার্যালয় থেকে এসব উদ্ধার করা হয়েছে, তাঁর নাম মোহাম্মদ কামরুল হাসান মনি। তিনি দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগ সরকারের আমলে জামালপুর জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) ছিলেন। তিনি আওয়ামী আইনজীবী পরিষদের প্যানেল থেকে জেলা আইনজীবী সমিতির ক্রীড়া সম্পাদক পদেও নির্বাচিত হয়েছিলেন।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেলে জামালপুর সদর থানার পুলিশের একটি দল শহরের পাঁচরাস্তার মোড় এলাকার ওই মার্কেটের দ্বিতীয় তলায় যায়। কার্যালয়টি বাইরে থেকে তালাবদ্ধ থাকায় স্থানীয় ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে পুলিশ তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে কার্যালয়ের বিভিন্ন আসবাব তল্লাশি করে দেশীয় তৈরি দুটি পাইপগান, নাইন এমএম পিস্তলের ৪টি গুলি, শর্টগানের ৪টি কার্তুজ (গুলি), ৬টি ককটেল, ২টি পেট্রোল বোমা এবং ৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় কার্যালয়ে কামরুল হাসান মনি বা তাঁর কোনো সহযোগীকে পাওয়া যায়নি।


অভিযানের বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (জামালপুর সদর সার্কেল) রাকিবুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে একজন আইনজীবীর ব্যক্তিগত চেম্বারে তল্লাশি চালিয়ে দুটি পাইপগান, ককটেল, পেট্রোল বোমা, গুলি ও বিদেশি মদ জব্দ করা হয়েছে। অভিযানের সময় ওই আইনজীবী কার্যালয়ে উপস্থিত ছিলেন না। উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য থানা হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।”


এদিকে শহরের ব্যস্ততম এলাকায় একজন আইনজীবীর চেম্বার থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পলাতক কামরুল হাসান মনিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

জামালপুরে এনটিভির ২৪ বছরে পদার্পণ উপলক্ষ্যে আলোচনা ও কেককাটা
জামালপুরে এনটিভির ২৪ বছরে পদার্পণ উপলক্ষ্যে আলোচনা ও কেককাটা
জামালপুরে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ক্ষুদে শিক্ষার্থীদের মৌসুমী ফল বিতরণ
জামালপুরে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ক্ষুদে শিক্ষার্থীদের মৌসুমী ফল বিতরণ
কোনো কর্মীকে আশ্রয় নয়, মাদকে জড়িত বিএনপি নেতাদের সবার আগে গ্রেফতার করুন
কোনো কর্মীকে আশ্রয় নয়, মাদকে জড়িত বিএনপি নেতাদের সবার আগে গ্রেফতার করুন
জামালপুরে ট্রাইব্যুনালের বড় রায়: স্ত্রীকে পুড়িয়ে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড, ছাত্রীকে ধর্ষণে যাবজ্জীবন
জামালপুরে ট্রাইব্যুনালের বড় রায়: স্ত্রীকে পুড়িয়ে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড, ছাত্রীকে ধর্ষণে যাবজ্জীবন
জামালপুরে গ্রাম আদালত বিষয়ক উপজেলা রিসোর্স টিমের দুই দিনব্যাপী রিফ্রেশার্স প্রশিক্ষণ সম্পন্ন
জামালপুরে গ্রাম আদালত বিষয়ক উপজেলা রিসোর্স টিমের দুই দিনব্যাপী রিফ্রেশার্স প্রশিক্ষণ সম্পন্ন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top