![]() |
| রৌমারীতে জমি নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ৫, একজনের অবস্থা আশঙ্কাজনক |
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে নারীসহ পাঁচজন আহত হয়েছেন।
আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে উপজেলার যাদুরচর ইউনিয়নের কোমরভাঙ্গি মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ, স্থানীয় বাসিন্দা ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, কোমরভাঙ্গি মধ্যপাড়া গ্রামের খয়রাত জামানের সঙ্গে হাকিমুদ্দিনের ৩৫ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে এবং এ বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে।
ঘটনার দিন সকালে আহতরা ভ্যানযোগে আকন্দপাড়া এলাকায় আব্দুল মজিদের বাড়ির কাছে পৌঁছালে হাকিমুদ্দিন ও তাঁর লোকজন লাঠিসোটা ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ভ্যান থেকে নামিয়ে তাঁদের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।
আরও পড়ুন:
- জামালপুর জেলা প্রেস ক্লাবের তিন সাংবাদিককে সংবর্ধনা দিল প্রিয় জামালপুর সমাজকল্যাণ সংস্থা
- আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল
- বকশীগঞ্জে রবিউল ইসলাম ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল তিন শতাধিক শিক্ষার্থী
- তারেক রহমানের ৬২তম জন্মদিন: দীর্ঘ সংগ্রাম পেরিয়ে প্রধানমন্ত্রীর চেয়ারে
- WhatsApp Status Privacy: নাম না দেখিয়ে অন্যের WhatsApp স্ট্যাটাস দেখার উপায়
হামলায় কোমরভাঙ্গি গ্রামের আশরাফুলের ছেলে আবু বক্কর সিদ্দিক (২৩), আজাহার আলীর ছেলে রফিকুল ইসলাম (৪৫) এবং খয়রাত জামানের স্ত্রী লাভলী আকতার (৪০) আহত হন।
খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে গেলে তাঁদেরও মারধর করা হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সেখানে লাভলী আকতারের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
এ ঘটনায় খয়রাত জামান বাদী হয়ে রৌমারী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
আহত রফিকুল ইসলামের দাবি, কোমরভাঙ্গি মৌজার জেল নম্বর ২৮, আরএস খতিয়ান নম্বর ১৬৮৩ ও আরএস দাগ নম্বর ২৩৭০-এর ৭১ শতক জমির মধ্যে ৩৫ শতক জমি তাঁদের পৈত্রিক সম্পত্তি এবং ওয়ারিশ সূত্রে তাঁরা তা ভোগদখল ও চাষাবাদ করে আসছেন।
তাঁর ভাষ্য অনুযায়ী, প্রতিপক্ষ আদালতে মামলা করলেও দলিল ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত তাঁদের পক্ষেই রায় দেন।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার দিন কাউকে আটক করা সম্ভব না হলেও আহতদের পক্ষ থেকে পাওয়া অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।