রৌমারীতে শহীদ মুক্তিযোদ্ধাদের নামফলক ও চাঁনমারির গুলির চিহ্ন মুছে ফেলার চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন

Seba Hot News : সেবা হট নিউজ
শফিকুল ইসলাম, রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারীতে শহীদ মুক্তিযোদ্ধাদের নামফলক ও ঐতিহাসিক চাঁনমারির গুলির চিহ্ন মুছে ফেলার ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
Human chain in Roumari to protest against plot to erase nameplates of martyred freedom fighters and bullet marks in Chanmari
কুড়িগ্রামের রৌমারীতে শহীদ মুক্তিযোদ্ধাদের নামফলক ও চাঁনমারির গুলির চিহ্ন মুছে ফেলার প্রতিবাদে বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন কর্মসূচি।



কুড়িগ্রামের রৌমারীতে ৯ জন শহীদ বীর মুক্তিযোদ্ধার নামফলক এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ব্যবহৃত প্রশিক্ষণ কেন্দ্র চাঁনমারির সংরক্ষিত গুলির চিহ্ন সাদা রঙ দিয়ে মুছে ফেলার ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।


সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে শহীদ মিনার ও উপজেলা পরিষদের সামনে বীর মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের আয়োজনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। 


মানববন্ধন শেষে বীর মুক্তিযোদ্ধাগণ ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। 


এ ঘটনায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও সচেতন মহলে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।



আরও পড়ুন:



মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন, সাবেক ডেপুটি কমান্ডার ও সদস্য সচিব শাহার আলী, বীর মুক্তিযোদ্ধা খন্দকার শামসুল আলম, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান প্রমুখ।



বক্তারা বলেন, ‘একটি দেশ স্বাধীন হওয়ার পর শহীদদের নামফলক এবং মুক্তিযোদ্ধা ট্রেনিংয়ের ঐতিহাসিক চাঁনমারির গুলির চিহ্ন যারা মুছে ফেলার অপচেষ্টা চালিয়েছে, তারা কখনো এ দেশের বন্ধু হতে পারে না। তাদের এ ধরনের জঘন্য কর্মকাণ্ড প্রমাণ করে তারা স্বাধীনতাবিরোধী শক্তির দোসর।’



বক্তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িত দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

রৌমারীতে শহীদ মিনারের পাশে বীর মুক্তিযোদ্ধাদের নামপ্লেট মুছে ফেলার ঘটনায় ক্ষোভ
রৌমারীতে শহীদ মিনারের পাশে বীর মুক্তিযোদ্ধাদের নামপ্লেট মুছে ফেলার ঘটনায় ক্ষোভ
রৌমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় নিষিদ্ধ আ.লীগের দুই সহযোগী সংগঠনের নেতা আটক
রৌমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় নিষিদ্ধ আ.লীগের দুই সহযোগী সংগঠনের নেতা আটক
রৌমারীতে ব্রহ্মপুত্র নদে অপরিকল্পিত ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে শত শত পরিবার
রৌমারীতে ব্রহ্মপুত্র নদে অপরিকল্পিত ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে শত শত পরিবার
রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ: কর্মহীন ৫ হাজার শ্রমিক, লোকসানে ব্যবসায়ীরা
রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ: কর্মহীন ৫ হাজার শ্রমিক, লোকসানে ব্যবসায়ীরা
রৌমারীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
রৌমারীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান