দেশের বাজারে Pre-orders শুরু হলো Oppo Find X10 Pro Max, জেনে নিন দাম ও বিস্তারিত

Seba Hot News : সেবা হট নিউজ
প্রযুক্তি ডেস্ক: বাংলাদেশে Oppo Find X10 Pro Max'র Pre-order শুরু হয়েছে। 200-megapixel triple Hasselblad camera'র ফোনটির দাম ও সুবিধা জানুন।
Oppo Find X10 Pro Max pre-orders begin in the domestic market, know the price and details
বাংলাদেশে প্রি-অর্ডার শুরু হওয়া ট্রিপল ২০০ মেগাপিক্সেল ক্যামেরার নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘Oppo Find X10 Pro Max’



বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে নতুন Flagship smartphone ‘Oppo Find X10 Pro Max’-এর প্রি-অর্ডার শুরু করেছে প্রযুক্তি ব্র্যান্ড Oppo। 



ডিভাইসটিতে ‘True-to-eyes imaging’ প্রযুক্তি এবং Triple 200-megapixel Hasselblad camera system যুক্ত করা হয়েছে।



অপো কর্তৃপক্ষ জানিয়েছে, মানুষ খালি চোখে চারপাশ যেমন দেখে, ছবিতেও ঠিক তেমন স্বাভাবিক রং ও নিখুঁত খুঁটিনাটি ফুটিয়ে তুলতেই এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। 



সাধারণ স্মার্টফোনে অতিরিক্ত ইমেজ প্রসেসিংয়ের কারণে অনেক সময় ছবির প্রকৃত রং, কনট্রাস্ট ও স্কিন টোন পরিবর্তিত হয়ে যায়। 



‘True-to-eyes’ প্রযুক্তির মাধ্যমে Portrait ও প্রাকৃতিক দৃশ্যের আলোর ভারসাম্য বজায় রেখে বাস্তবসম্মত ছবি তোলা সম্ভব হবে বলে দাবি প্রতিষ্ঠানটির।

Hasselblad Tele Converter Kit
মোবাইল ফটোগ্রাফিকে আরও উন্নত করতে ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের সঙ্গে ব্যবহারোপযোগী Hasselblad Tele Converter Kit


Oppo Find X10 Pro Max স্মার্টফোনের ক্যামেরা ও রঙের বৈচিত্র্য

Find X10 Pro Max স্মার্টফোনের ক্যামেরা সিস্টেমে রয়েছে তিনটি 200 megapixel sensor। এর মধ্যে একটি 200-megapixel main camera, একটি 200-megapixel ultra-wide camera এবং অপরটি 200-megapixel periscope telephoto camera। 



ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান হ্যাসেলব্লাডের সহযোগিতায় তৈরি এই সিস্টেমটি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে উচ্চমানের ছবি তুলতে সহায়তা করবে।



ফোনটি দেশের বাজারে দুটি রঙে পাওয়া যাচ্ছে— Luna White ও Titanium Gray।


Oppo Find X10 Pro Max স্মার্টফোনের দাম ও প্রি-অর্ডার সুবিধা

১৬ জিবি র‍্যাম ও ৫১২ জিবি অভ্যন্তরীণ স্টোরেজ সংস্করণের Oppo Find X10 Pro Max স্মার্টফোনের বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৯৯৯ টাকা।


ক্রেতাদের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে প্রি-অর্ডারে বেশ কিছু বিশেষ সুবিধা ঘোষণা করা হয়েছে:


কিস্তি সুবিধা: ২৪ মাস পর্যন্ত ০ শতাংশ সুদে ক্রেডিট কার্ড ইএমআই সুবিধা, যেখানে মাসিক কিস্তি পড়বে আনুমানিক ১০ হাজার ৮৩৪ টাকা।


ওয়ারেন্টি ও সার্ভিস: প্রি-অর্ডারকারী ক্রেতারা এক বছরের বর্ধিত ওয়ারেন্টি ও লাইফটাইম ফোন সার্ভিস সুবিধা পাবেন।


এক্সচেঞ্জ অফার: পুরোনো স্মার্টফোন বদলে নতুন ফোনটি নেওয়ার ক্ষেত্রে ‘Flipper Exchange Program’-এর আওতায় সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে।


অপোর নতুন অডিও এক্সেসরিজ ‘অপো এনকো ক্লিপ২’ ইয়ারবাড
অপোর নতুন অডিও এক্সেসরিজ 'Oppo Enco Clip 2' earbuds



নতুন এই Flagship Device প্রসঙ্গে অপো Bangladesh Authorized Exclusive ডিস্ট্রিবিউটরের জেনারেল ম্যানেজার ডেমন ইয়াং বলেন, “স্মার্টফোন ফটোগ্রাফির প্রকৃত সার্থকতা হলো মানুষ যেভাবে কোনো মুহূর্তকে অনুভব করে, ছবিতেও ঠিক সেভাবে তা তুলে ধরা। 



Oppo Find X10 Pro Max স্মার্টফোনের True-to-eyes প্রযুক্তির মাধ্যমে মোবাইল ফটোগ্রাফিতে স্বাভাবিক রং ও বাস্তবতা নিশ্চিত করা আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন। 



হ্যাসেলব্লাডের সাথে সহযোগিতা ও আধুনিক ইমেজিং প্রযুক্তির মাধ্যমে ক্রেতাদের জন্য অনবদ্য ফটোগ্রাফি অভিজ্ঞতা নিশ্চিত করতে চাই আমরা।”



Oppo’র নতুন দুটি অ্যাকসেসরিজ

ফ্ল্যাগশিপ স্মার্টফোনটির পাশাপাশি দেশের বাজারে নতুন দুটি অ্যাকসেসরিজও উন্মোচন করেছে অপো। টেলিফটো ফটোগ্রাফির অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে লুনা হোয়াইট রঙের ‘Oppo Find X10 Pro Max Hasselblad Tele Converter Kit’ আনা হয়েছে, যার মূল্য ২৯ হাজার ৯৯৯ টাকা। 


এ ছাড়া লুমিনাস গোল্ড রঙের ‘Oppo Enco Clip 2’ ইয়ারবাডও বাজারে ছাড়া হয়েছে, যার দাম নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার ৯৯৯ টাকা।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

Triple 200MP Camera নিয়ে বাংলাদেশের বাজারে আসছে Oppo Find X10 Pro Max
Triple 200MP Camera নিয়ে বাংলাদেশের বাজারে আসছে Oppo Find X10 Pro Max
কনটেন্ট ভাইরাল করার ম্যাজিক ট্রিক: ১০০% নিরাপদ ফ্রি মিউজিক, ভিডিও ও এআই প্রম্পট
কনটেন্ট ভাইরাল করার ম্যাজিক ট্রিক: ১০০% নিরাপদ ফ্রি মিউজিক, ভিডিও ও এআই প্রম্পট
বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার
বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার
বাংলাদেশে এলো ৮০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির রিয়েলমি সি১০০
বাংলাদেশে এলো ৮০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির রিয়েলমি সি১০০
বাংলাদেশে All-round পারফরম্যান্সের নতুন C-Series Smartphone আনছে realme
বাংলাদেশে All-round পারফরম্যান্সের নতুন C-Series Smartphone আনছে realme

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান