বাংলাদেশে এলো ৮০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির রিয়েলমি সি১০০

Seba Hot News : সেবা হট নিউজ
0
প্রযুক্তি ডেস্ক: বিশাল ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি, আইপি৬৯ প্রো ওয়াটার রেজিজট্যান্স ও ১২০ হার্জ ডিসপ্লে নিয়ে বাংলাদেশে উন্মোচিত হলো রিয়েলমি সি১০০ স্মার্টফোন।
Realme C100 with 8000 mAh battery launched in Bangladesh
বাংলাদেশে এলো ৮০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির রিয়েলমি সি১০০



বাংলাদেশে এলো ৮০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির রিয়েলমি সি১০০

স্মার্টফোন প্রেমীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে তাদের ‘অল-রাউন্ড ডিউরেবল চ্যাম্পিয়ন’ সি-সিরিজের নতুন স্মার্টফোন realme C100 উন্মোচন করেছে তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি। আজ বৃহস্পতিবার (০৮ অক্টোবর) এক জমকালো অনলাইন ইভেন্টের মাধ্যমে নতুন এই ডিভাইসটি বাজারে ছাড়ার ঘোষণা দেওয়া হয়।


ব্যবহারকারীদের দৈনন্দিন চাহিদার কথা মাথায় রেখে দীর্ঘমেয়াদী পাওয়ার, স্থায়িত্ব, উন্নত ওয়াটার রেজিজট্যান্স এবং স্মুথ পারফরম্যান্সের অনন্য সমন্বয়ে তৈরি করা হয়েছে ডিভাইসটি।


রিয়েলমি সি১০০ তে বিশাল টাইটান ব্যাটারি ও দ্রুত চার্জিং:

realme C100 স্মার্টফোনের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর বিশাল ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ারের টাইটান ব্যাটারি। দীর্ঘ ব্যাটারি আয়ু নিশ্চিত করতে এতে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা, ১০ ওয়াট রিভার্স চার্জিং এবং ৭ বছরের ব্যাটারি হেলথ গ্যারান্টি প্রদান করা হয়েছে। এছাড়া ব্যাটারি ব্যবহারের দক্ষতা বাড়াতে যুক্ত করা হয়েছে এআই-পাওয়ার্ড অপটিমাইজেশন। একবার ফুল চার্জে ১.৭ দিন সচল থাকার পাশাপাশি এতে টানা ১১ ঘণ্টার বেশি অনলাইন গেমিং (ফ্রি ফায়ার, মোবাইল লিজেন্ডস), ২৪ ঘণ্টার বেশি অনলাইন ভিডিও স্ট্রিমিং এবং ৪০ ঘণ্টার বেশি সময় কাজ করা যাবে।


রিয়েলমি সি১০০ তে আর্মরশেল প্রোটেকশন ও সর্বোচ্চ ওয়াটার রেজিজট্যান্স:

ফোনটির ডিউরেবিলিটি বা স্থায়ীত্ব বাড়াতে এতে মিলিটারি-গ্রেড শক রেজিজট্যান্স এবং আর্মরশেল প্রোটেকশন সিস্টেম দেওয়া হয়েছে। পাশাপাশি এতে রয়েছে আইপি৬৯ (IP69) প্রো টেকনোলজিসহ ২ মিটার ড্রপ রেজিজট্যান্স ও ৬ মিটার ওয়াটার রেজিজট্যান্স সুবিধা। যার ফলে হাত থেকে পড়ে যাওয়া কিংবা পানিতে ভিজে গেলেও ফোন ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকবে না।


রিয়েলমি সি১০০ এর ডিসপ্লে, ক্যামেরা ও পারফরম্যান্স:

স্মার্টফোনটিতে রয়েছে ১২০ হার্জ রিফ্রেশ রেটসহ ৬.৮ ইঞ্চির এইচডি+ ডিসপ্লে, যার স্ক্রিন-টু-বডি রেশিও ৯০.৪ শতাংশ। মাল্টিটাস্কিং ও স্মুথ পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী ৮-কোর প্রসেসর। ছবি তোলার জন্য পেছনের প্যানেলে ৫০ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা এবং সামনে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রাখা হয়েছে। পেছনের ও সামনের উভয় ক্যামেরা দিয়েই ডুয়েল-ভিডিও শুট করা সম্ভব।


রিয়েলমি সি১০০ এর দাম ও আকর্ষণীয় অফার:

গ্লোরি হোয়াইট, ভিক্টোরি পার্পল ও এনড্যুরেন্স ব্রাউন—এই তিনটি আকর্ষণীয় রঙে realme C100 বাজারে পাওয়া যাচ্ছে। ফোনটি দুটি ভ্যারিয়েন্টে উপলব্ধ:


  • ৬ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্ট: ২৭,৯৯৯ টাকা
  • ৮ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্ট: ২৯,৯৯৯ টাকা


উন্মোচন উপলক্ষে ৮ থেকে ১০ অক্টোবরের মধ্যে realme C100 ক্রয়কারী গ্রাহকদের জন্য মোট ৫০ লাখ টাকা মূল্যের আকর্ষণীয় উপহার উপভোগের সুযোগ রয়েছে। প্রতিটি ফোন ক্রয়ে গ্রাহকরা ১ লাখ টাকা, ৫০ হাজার টাকা ক্যাশব্যাক, বিওজিও (BOGO) অফার অথবা নিশ্চিত ৬ মাসের বর্ধিত ওয়ারেন্টি (Extended Warranty) জিতে নিতে পারবেন।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

বাংলাদেশে All-round পারফরম্যান্সের নতুন C-Series Smartphone আনছে realme
বাংলাদেশে All-round পারফরম্যান্সের নতুন C-Series Smartphone আনছে realme
দারাজ ও পিকাবুর স্মার্টফোন বিক্রিতে শীর্ষস্থান ধরে রেখেছে রিয়েলমি
দারাজ ও পিকাবুর স্মার্টফোন বিক্রিতে শীর্ষস্থান ধরে রেখেছে রিয়েলমি
শক্তিশালী পারফরম্যান্স নিয়ে বাজারে আসছে রিয়েলমির নাম্বার সিরিজ
শক্তিশালী পারফরম্যান্স নিয়ে বাজারে আসছে রিয়েলমির নাম্বার সিরিজ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top