![]() |
| জামালপুরে ধর্ষণ মামলায় রায় ঘোষণার পর আদালতে পুলিশি নিরাপত্তায় থাকা আসামি |
দীর্ঘ ১৬ বছর পর জামালপুরে এক তরুণীকে ধর্ষণের দায়ে সোহেল রানা (১৪) নামের এক কিশোরকে ১০ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এই রায় ঘোষণা করেন।
আরও পড়ুন:
- দেশের বাজারে Pre-orders শুরু হলো Oppo Find X10 Pro Max, জেনে নিন দাম ও বিস্তারিত
- সেন্ট মার্টিন ভ্রমণ: এক রাত থাকতে জনপ্রতি খরচ ও জরুরি ৯ তথ্য
- ১৫ বছর আগের ঘটনা: শুটিংয়ে পরিচালকের হেনস্থার শিকার হওয়ার কথা জানালেন স্বরা ভাস্কর
- অল্প বাসনেই ঘরের অন্দরসজ্জা ফুটিয়ে তোলার ৫টি দারুণ টিপস
- ভেষজ চিকিৎসায় ৩ লাখ রোগীকে সেবা দেওয়া কে এই পদ্মশ্রী ইয়ানুং জামোহ লেগো?
মামলার বিবরণ ও রাষ্ট্রপক্ষ সূত্রে জানা যায়, ২০১০ সালের ২৩ ডিসেম্বর রাতে জামালপুর সদর উপজেলার জালালের চর গ্রামের এক তরুণী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হন।
এ সময় একই গ্রামের সুলতান মিয়ার ছেলে সোহেল রানা (১৪) তাকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।
পরবর্তী সময়ে বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগী তরুণীর বাবা বাদী হয়ে ২৫ ডিসেম্বর জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন।
দীর্ঘ শুনানি ও বিচারপ্রক্রিয়া শেষে মামলায় মোট ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। দীর্ঘ ১৬ বছর পর সোমবার আসামির উপস্থিতিতে আদালত এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করেন। রায়ে অভিযুক্ত সোহেল রানাকে ১০ বছরের আটকাদেশ প্রদান করা হয়।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনগত দিক পরিচালনা করেন অ্যাডভোকেট দিদারুল ইসলাম।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।