জামালপুরে ১ হাজার পিস ইয়াবাসহ চার মাদক কারবারি আটক

Seba Hot News : সেবা হট নিউজ
জামালপুর প্রতিনিধি: জামালপুর পৌর শহরে বিশেষ অভিযান চালিয়ে ৪ লাখ টাকা মূল্যের ১ হাজার পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-২)।
Four drug dealers arrested with 1,000 pieces of Yaba in Jamalpur
জামালপুরে ১ হাজার পিস ইয়াবাসহ চার মাদক কারবারি আটক



জামালপুর পৌর শহরে বিশেষ অভিযান চালিয়ে চার লাখ টাকা মূল্যের এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ চার আন্তঃজেলা মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করে পুলিশ।

(ads1)

এর আগে বৃহস্পতিবার রাতে জামালপুর পৌর শহরের কাচারিপাড়া এলাকার মডেল মসজিদের সামনে এই সফল অভিযান পরিচালিত হয়। পুরো অভিযানের নেতৃত্ব দেন জামালপুর জেলা পুলিশের দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদ।


গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি আভিযানিক দল জানতে পারে যে, একটি চক্র বড়ো ধরনের মাদকের চালান নিয়ে শহরে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কাচারিপাড়া মডেল মসজিদ সংলগ্ন এলাকায় ওঁৎ পেতে থাকে ডিবি দল। পরে সন্দেহভাজনদের গতিবিধি তল্লাশি করে তাদের কাছ থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য চার লাখ টাকা।


আরও পড়ুন:


আটককৃত চার মাদক কারবারি হলেন— গাজীপুর জেলার বাসন থানার এলাকার বাসিন্দা আবদুল খালেক (৩৩), মো. রনি (৩০), খাদিজা বেগম (১৯) এবং বাবুল মিয়া (৪৫)।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছেন যে, তারা সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে ইয়াবার চালান সংগ্রহ করে তা জামালপুরসহ দেশের বিভিন্ন জেলায় পাইকারি ও খুচরা মূল্যে সরবরাহ করে আসছিলেন।


জেলা গোয়েন্দা শাখা-২ (ডিবি)-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সজিবুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। শুক্রবার দুপুরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

(ads2)

তিনি আরও বলেন, পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াছমিনের দিকনির্দেশনায় জেলাজুড়ে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। মাদকের সঙ্গে জড়িত কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না এবং এ ধরনের চোরাচালান রোধে ডিবির বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

জামালপুরে বিজিবির বিশেষ অভিযান: ৫ লাখ ৩০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
জামালপুরে বিজিবির বিশেষ অভিযান: ৫ লাখ ৩০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
জামালপুরে ভেজাল মরিচ ও ধানিয়া গুঁড়া তৈরির কারখানা সিলগালা: ৪ জনের কারাদণ্ড ও জরিমানা
জামালপুরে ভেজাল মরিচ ও ধানিয়া গুঁড়া তৈরির কারখানা সিলগালা: ৪ জনের কারাদণ্ড ও জরিমানা
জামালপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ বছর পর ন্যায়বিচার
জামালপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ বছর পর ন্যায়বিচার
জামালপুরের মেলান্দহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত, আহত ৩
জামালপুরের মেলান্দহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত, আহত ৩
জামালপুরে ট্রেন লাইনে হাঁটার সময় তিস্তা এক্সপ্রেসের ধাক্কায় অজ্ঞাত নারী নিহত
জামালপুরে ট্রেন লাইনে হাঁটার সময় তিস্তা এক্সপ্রেসের ধাক্কায় অজ্ঞাত নারী নিহত

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান