![]() |
| বকশীগঞ্জে জমি দখল ও প্রতারণার অভিযোগে শেখ ফরিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন |
(ads1)
জামালপুরের বকশীগঞ্জে জোরপূর্বক জমি দখল, নানা অনিয়ম, প্রতারণা এবং সংখ্যালঘু ব্যবসায়ীর স্বর্ণের দোকান লুটের অভিযোগ উঠেছে। এসব অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত শেখ ফরিদ নামের এক ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সচেতন মহলের আয়োজনে পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন:
- রৌমারীতে ব্রহ্মপুত্র নদে অপরিকল্পিত ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে শত শত পরিবার
- বকশীগঞ্জে দশানী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ২ ড্রেজার ধ্বংস
- বকশীগঞ্জে ১ লাখ ৮৪ হাজার টাকার ভারতীয় মদসহ ৩ জন গ্রেপ্তার
- আন্তর্জাতিক সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড
- দেওয়ানগঞ্জ সীমান্তে শূন্যরেখায় টানা ৩০ ঘণ্টা ধরে আটকে থাকা সেই নারী
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বকশীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা শেখ ফরিদ বিভিন্ন অপকৌশলে সাধারণ মানুষকে হয়রানি করে আসছেন। প্রশাসনকে জিম্মি বা ব্যবহার করে তিনি একের পর এক অপকর্ম চালিয়ে যাচ্ছেন।
বিশেষ করে জোরপূর্বক অন্যের জমি দখল, প্রতারণা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যবসায়ীর স্বর্ণের দোকান লুটের মতো গুরুতর অপরাধ ঘটিয়েছেন তিনি। তাঁর এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডে এলাকার সাধারণ মানুষ ও ভুক্তভোগী পরিবারগুলো চরম নিরাপত্তাহীনতায় ও অসহায়ত্বে দিন কাটাচ্ছে।
আরও পড়ুন: বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
মানববন্ধন থেকে অবিলম্বে অভিযুক্ত শেখ ফরিদ এবং তাঁর মদদদাতা ও শেল্টারদাতাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বক্তারা।
(ads2)
ভুক্তভোগী উৎপল মহন্তর সভাপতিত্বে মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন— উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক শাহরিয়ার আহমেদ সুমন, ছাত্র অধিকার পরিষদের নেতা সা’দ আহমেদ রাজু, ছাত্রদল নেতা আদিল আব্দুল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।