আন্তর্জাতিক সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

Seba Hot News : সেবা হট নিউজ
নিজস্ব প্রতিবেদক: পশুখাদ্যের মান ও নিরাপত্তা নিশ্চিত করায় আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ এগ্রো ফিড।
Akij Agro Feed Achieves International Certification
আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড



খাদ্য নিরাপত্তা, মান নিয়ন্ত্রণ ও উৎপাদনব্যবস্থায় আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখার স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ তিনটি আন্তর্জাতিক সনদ অর্জন করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ এগ্রো ফিড লিমিটেড। 

(ads1)

প্রতিষ্ঠানটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইএসও ২২০০০:২০১৮ (ISO 22000:2018), গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসেস (GMP) এবং হ্যাজার্ড অ্যানালাইসিস অ্যান্ড ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট (HACCP) সনদ অর্জন করেছে। স্বনামধন্য মান যাচাইকারী প্রতিষ্ঠান ইন্টারটেক বাংলাদেশের কাছ থেকে এই স্বীকৃতি লাভ করেছে তারা।


গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে আকিজ হাউসে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির প্রতিনিধিদের হাতে এই সনদগুলো তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন, চিফ পিপল অফিসার (সিপিও) আফসার উদ্দিন, চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার (সিবিডিও) মোহাম্মদ তৌফিক হাসান এবং ইন্টারটেক বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর নেয়ামুল হাসানসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সনদ হস্তান্তর অনুষ্ঠানে ইন্টারটেক বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর নেয়ামুল হাসান বলেন, "আন্তর্জাতিক সনদ অর্জন কোনো এককালীন সাফল্য নয়, বরং এটি ধারাবাহিক উন্নয়নের একটি দীর্ঘ যাত্রা। এ ধরনের স্বীকৃতি গ্রাহকের আস্থা বৃদ্ধি করে, অন্য প্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণে উৎসাহিত করে এবং সামগ্রিকভাবে দেশের পশুখাদ্য শিল্পের মানোন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।"


আকিজ এগ্রো ফিড লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এ.টি.এম. হাবিব উল্লাহ বলেন, "শুধু বিক্রয় ও মুনাফা বৃদ্ধিই আমাদের লক্ষ্য নয়; বরং পণ্যের গুণগত মান, উৎপাদনব্যবস্থার উৎকর্ষ এবং অংশীজনদের সন্তুষ্টিই শিল্প খাতে দীর্ঘমেয়াদি নেতৃত্ব অর্জনের মূল ভিত্তি।" এ সময় তিনি উৎপাদনের প্রতিটি ধাপে কঠোরভাবে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং সনদ অর্জনে অবদান রাখার জন্য ইন্টারটেক বাংলাদেশসহ সংশ্লিষ্ট সকল টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আকিজ রিসোর্সের ইএসজি অ্যান্ড সাসটেইনেবিলিটি লিড মো. রাহাজুল আমিন বলেন, "দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সাফল্যের জন্য করপোরেট সুশাসন, ঝুঁকি ব্যবস্থাপনা, নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা এবং টেকসই উন্নয়নকে একত্রে সমন্বিত করার বিষয়ে আকিজ রিসোর্স সম্পূর্ণ প্রতিজ্ঞাবদ্ধ।"

(ads2)

আকিজ এগ্রো ফিড লিমিটেড দেশব্যাপী পোলট্রি, গবাদিপশু ও মৎস্য খাতের জন্য ব্রয়লার, লেয়ার, সোনালি মুরগি, দুগ্ধজাত গবাদিপশু এবং তেলাপিয়াসহ বিভিন্ন পুষ্টিকর ও মানসম্মত পশু ও মৎস্যখাদ্য উৎপাদন ও সরবরাহ করে আসছে। একসঙ্গে তিনটি আন্তর্জাতিক মানসনদ অর্জনের ফলে প্রতিষ্ঠানটির উৎপাদন প্রক্রিয়ার উৎকর্ষ ও নিরাপদ খাদ্য সরবরাহের সক্ষমতা আরও সুদৃঢ় হলো, যা দেশের পশুখাদ্য খাতে এক নতুন মাইলফলক হিসেবে যুক্ত হলো।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

দেওয়ানগঞ্জ সীমান্তে শূন্যরেখায় টানা ৩০ ঘণ্টা ধরে আটকে থাকা সেই নারী
দেওয়ানগঞ্জ সীমান্তে শূন্যরেখায় টানা ৩০ ঘণ্টা ধরে আটকে থাকা সেই নারী
বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদ থেকে নিখোঁজ কিশোরীর মরদেহ উদ্ধার
বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদ থেকে নিখোঁজ কিশোরীর মরদেহ উদ্ধার
বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
দেওয়ানগঞ্জে সীমান্তে নারীকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ
দেওয়ানগঞ্জে সীমান্তে নারীকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ
উল্লাপাড়ায় ২ হাজার ৬০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
উল্লাপাড়ায় ২ হাজার ৬০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান