বকশীগঞ্জে ১ লাখ ৮৪ হাজার টাকার ভারতীয় মদসহ ৩ জন গ্রেপ্তার

Seba Hot News : সেবা হট নিউজ
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৮০ বোতল ভারতীয় মদসহ দুই যুবক ও এক কিশোরকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-২)।
3 arrested with Indian liquor worth Tk 1.84 lakh in Bakshiganj
বকশীগঞ্জে ১ লাখ ৮৪ হাজার টাকার ভারতীয় মদসহ ৩ জন গ্রেপ্তার



(ads1)

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ৮৪ হাজার টাকা মূল্যের ৮০ বোতল ভারতীয় তৈরি মদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-২)। 


বুধবার (১১ নভেম্বর) ডিবির একটি বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে।


গ্রেপ্তারকৃতরা হলেন— উমর আলী (২৩), লালু মিয়া (২৬) এবং কিশোর বয়সি বিজয় মিয়া (১৭)। তাদের সবার বাড়ি পার্শ্ববর্তী শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার কর্ণঝোড়া এলাকায়।


আরও পড়ুন:


ডিবি-২ সূত্রে জানা গেছে, জেলাজুড়ে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ডিবির একটি দল বকশীগঞ্জ উপজেলার কামালপুর ইউনিয়নের মৃধাপাড়া থেকে লাউচাপড়া অভিমুখী পাকা সড়কে অবস্থান নেয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে উমর আলীর নেতৃত্বাধীন একটি চোরাচালান চক্রের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাদের থামায় এবং তল্লাশি চালায়।


তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৮০ বোতল অবৈধ ভারতীয় মদ জব্দ করা হয়। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮৪ হাজার টাকা।


এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-২)-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সজীবুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতে সোপ্পর্দ করা হয়েছে।

(ads2)

পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াছমিন বলেন, সীমান্তবর্তী এলাকায় মাদক ও সব ধরনের অবৈধ পণ্যের চোরাচালান রোধে জেলা পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। অপরাধী যেই হোক না কেন, মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদ থেকে নিখোঁজ কিশোরীর মরদেহ উদ্ধার
বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদ থেকে নিখোঁজ কিশোরীর মরদেহ উদ্ধার
বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
বকশীগঞ্জে মাদক সেবন ও বহনের দায়ে যুবককে ৬ মাসের কারাদণ্ড
বকশীগঞ্জে মাদক সেবন ও বহনের দায়ে যুবককে ৬ মাসের কারাদণ্ড
বকশীগঞ্জে ষড়যন্ত্রমূলক মাদক মামলায় ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন
বকশীগঞ্জে ষড়যন্ত্রমূলক মাদক মামলায় ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন
বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান