![]() |
| বকশীগঞ্জে মাদক সেবন ও বহনের দায়ে যুবককে ৬ মাসের কারাদণ্ড |
(ads1)
জামালপুরের বকশীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মো. আকাশ মিয়া (২২) নামের এক যুবককে আটক করেছে উপজেলা প্রশাসন।
এ সময় তাঁর কাছ থেকে মাদকদ্রব্য গাঁজা ও এক পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বাট্টাজোর ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
আরও পড়ুন:
- জামালপুরে বিজিবির বিশেষ অভিযান: ৫ লাখ ৩০ হাজার টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
- বকশীগঞ্জে ষড়যন্ত্রমূলক মাদক মামলায় ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন
- ইসলামপুরে ২০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি যুবক আটক, ৩ মাসের কারাদণ্ড
- জামালপুরে ভেজাল মরিচ ও ধানিয়া গুঁড়া তৈরির কারখানা সিলগালা: ৪ জনের কারাদণ্ড ও জরিমানা
- উল্লাপাড়ায় আগাম রোপা আমন ধান কাটা শুরু: বাম্পার ফলনে কৃষকের মুখে চওড়া হাসি
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করার সময় আকাশ মিয়াকে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়।
এ সময় তাঁর শরীর তল্লাশি করে গাঁজা ও এক পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও সংশ্লিষ্ট বিধান অনুযায়ী মাদক সেবন ও বহনের দায়ে তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একশ টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন।
দণ্ডপ্রাপ্ত মো. আকাশ মিয়া বাট্টাজোর পশ্চিমপাড়া এলাকার শহিদ মিয়ার ছেলে।
(ads2)
অভিযান প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন জানান, যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।