![]() |
| সিরাজগঞ্জের কাজিপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত |
সিরাজগঞ্জের কাজিপুরে বিভিন্ন কর্মসূচি ও নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হয়েছে। গত শনিবার দিনব্যাপী নানা আকর্ষণীয় আয়োজনে দিবসটি পালন করা হয়।
(ads1)
দিবসটি উপলক্ষে শনিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে একটি বিশেষ আলোচনা সভা ও শিশু-শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার শাহানাজ পারভীন।
আরও পড়ুন:
- বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- রৌমারীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- জামালপুরের মেলান্দহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত, আহত ৩
- ইসলামপুরে অসামাজিক কর্মকাণ্ডের প্রতিবাদের জেরে যমুনার চরে পরিবার অবরুদ্ধ
- বকশীগঞ্জে অটোরিকশার চার্জার চুরির জেরে হামলায় মাছ ও গবাদিপশু লুট, সংবাদ সম্মেলন
উপজেলা সমবায় অফিসার খালেদুজ্জামানের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন—সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া, উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, কাজিপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, শিক্ষা অফিসার নুরুল হুদা তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রাসেল এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনা তুলে ধরে বলেন, জাতীয় ঐক্য ও সংহতি রক্ষায় ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়।
(ads2)
এর আগে দুপুরে মুনলাইট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শকদের বেশ আনন্দ দেয়।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।