কাজিপুরের চরাঞ্চলে ৪৮ বস্তা অবৈধ সার জব্দ, ৩ ভ্যানচালককে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

Seba Hot News : সেবা হট নিউজ
0
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে অবৈধভাবে পরিবহনের সময় ৪৮ বস্তা ডিএপি সার জব্দ করেছে প্রশাসন। সারের মূল্য ৫০ হাজার টাকা কোষাঘারে জমাসহ ৩ চালককে জরিমানা করা হয়েছে।
48 sacks of illegal fertilizer seized in Kazipur's char area, 3 van drivers fined by mobile court
কাজিপুরের চরাঞ্চলে ৪৮ বস্তা অবৈধ সার জব্দ, ৩ ভ্যানচালককে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

কাজিপুরের চরাঞ্চলে ৪৮ বস্তা অবৈধ সার জব্দ, ৩ ভ্যানচালককে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনার চরাঞ্চল নাটুয়ারপাড়া এলাকায় অবৈধভাবে পরিবহনের সময় ৪৮ বস্তা ডিএপি (DAP) সার জব্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। একই সাথে অবৈধভাবে সার পরিবহনের দায়ে তিন ভ্যানচালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নের নাটুয়ারপাড়া বাজারে এ অভিযান পরিচালনা করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনাজ পারভীন।

ভ্রাম্যমাণ আদালত ২০০৬ সালের সার ব্যবস্থাপনা আইন অনুযায়ী অবৈধভাবে সার পরিবহনকারী তিন ভ্যানচালকের প্রত্যেককে ৩ হাজার টাকা করে মোট ৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত ভ্যানচালকেরা হলেন— নাটুয়ারপাড়া গ্রামের মৃত জোহর আলীর ছেলে হাবিবুর রহমান, উত্তর পানাগাড়ি গ্রামের জেল হোসেনের ছেলে নেছারুদ্দিন এবং বিল সুন্দর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মিলন রানা।

অভিযানে অংশ নেওয়া কাজিপুর উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, গত মঙ্গলবার বিকেলে তিনটি ভ্যানে ৪৮ বস্তা ডিএপি সার বোঝাই করে তেকানি বাজারের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় সার পরিবহনের বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয় কৃষকেরা তাদের পথ রোধ করে আটকে ফেলে। পরে খবর পেয়ে নাটুয়ারপাড়া ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে সারসহ ভ্যানচালকদের নিজেদের হেফাজতে নেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহনাজ পারভীন জানান, জব্দকৃত সার স্থানীয় কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করে প্রাপ্ত ৫০ হাজার ৪০০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

তিনি কঠোর হুশিয়ারি দিয়ে আরও বলেন, "চরাঞ্চলসহ উপজেলার কোথাও সারের কৃত্রিম সংকট, অবৈধ মজুত কিংবা নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করার চেষ্টা করা হলে জিরো টলারেন্স নীতিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"

অভিযানকালে কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক সঙ্গীয় ফোর্স নিয়ে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা প্রদান করেন।

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

কাজিপুরে নতুন ইউএনও হিসেবে শাহনাজ পারভীনের যোগদান
কাজিপুরে নতুন ইউএনও হিসেবে শাহনাজ পারভীনের যোগদান
সাবেক স্ত্রীকে ফিরে পেতে শিশুকে অপহরণ, বেলকুচি থেকে গ্রেপ্তার ১
সাবেক স্ত্রীকে ফিরে পেতে শিশুকে অপহরণ, বেলকুচি থেকে গ্রেপ্তার ১
কাজিপুরে যমুনা নদীতে অবৈধ বালু উত্তোলন, দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা
কাজিপুরে যমুনা নদীতে অবৈধ বালু উত্তোলন, দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা
কাজিপুরে নদী থেকে উদ্ধার হওয়া নারীর পরিচয় শনাক্ত, ফিঙ্গারপ্রিন্টে রহস্য ভেদ করল সিআইডি
কাজিপুরে নদী থেকে উদ্ধার হওয়া নারীর পরিচয় শনাক্ত, ফিঙ্গারপ্রিন্টে রহস্য ভেদ করল সিআইডি
কাজিপুরে জব্দকৃত ৩ মেট্রিক টন চালের উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত, ২৫ টাকা কেজি দরে বিক্রি
কাজিপুরে জব্দকৃত ৩ মেট্রিক টন চালের উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত, ২৫ টাকা কেজি দরে বিক্রি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top