কাজিপুরে জব্দকৃত ৩ মেট্রিক টন চালের উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত, ২৫ টাকা কেজি দরে বিক্রি

Seba Hot News : সেবা হট নিউজ
0
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে গত মার্চ মাসে জঙ্গল থেকে উদ্ধারকৃত ৩.০২০ মেট্রিক টন সরকারি চালের উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হয়েছে। নিলামে ১৬ জন ব্যবসায়ী অংশ নেন।
Open auction held for 3 metric tons of rice seized in Kazipur, sold at Tk 25 per kg
কাজিপুরে জব্দকৃত ৩ মেট্রিক টন চালের উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত, ২৫ টাকা কেজি দরে বিক্রি



কাজিপুরে জব্দকৃত ৩ মেট্রিক টন চালের উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জের কাজিপুরে কালোবাজারির উদ্দেশ্যে লুকিয়ে রাখা এবং পরবর্তীতে প্রশাসনের অভিযানে জব্দকৃত সরকারি চালের উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) বিকেল সাড়ে তিনটায় উপজেলার মেঘাইতে অবস্থিত খাদ্যগুদাম কর্মকর্তার কক্ষে এই নিলাম প্রক্রিয়া সম্পন্ন হয়।


নিলাম অনুষ্ঠানের সভাপতি ও কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান আনুষ্ঠানিকভাবে এই উন্মুক্ত নিলামের উদ্বোধন করেন।


খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, এই উন্মুক্ত নিলামে উপজেলার মোট ১৬ জন চাল ব্যবসায়ী ও লাইসেন্সধারী অংশ নেন। ব্যবসায়ীদের মধ্যে দর কষাকষি শেষে সর্বোচ্চ দরদাতা হিসেবে মেঘাই বাজারের বিশিষ্ট চাল ব্যবসায়ী আসাদুল ইসলাম প্রতি কেজি ২৫ টাকা দরে নিলামে ওঠা মোট ৩.০২০ (তিন দশমিক শূন্য দুই শূন্য) মেট্রিক টন চাল ক্রয় করেন।


নিলাম প্রক্রিয়া চলাকালে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন— কাজিপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (কর্মকর্তা) শফিকুল আলম, মেঘাই খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) অলিউর রহমান এবং কাজিপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আসাদসহ স্থানীয় ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা।


উল্লেখ্য, গত ১৫ মার্চ রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চালিতাডাঙ্গা পুরাতন খাদ্যগুদামের দক্ষিণ পাশের একটি জঙ্গল থেকে কালোবাজারির উদ্দেশ্যে পাচার হওয়া এই বিপুল পরিমাণ চাল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে আদালতের নির্দেশে এই চাল জনসাধারণের সুবিধার্থে উন্মুক্ত নিলামে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

কাজিপুরে আগুনে পুড়ে ও বজ্রপাতে ৩ গবাদি পশুর মৃত্যু, গৃহবধূ গুরুতর আহত
কাজিপুরে আগুনে পুড়ে ও বজ্রপাতে ৩ গবাদি পশুর মৃত্যু, গৃহবধূ গুরুতর আহত
কাজিপুরে কলেজ পুনর্মিলনীতে গান গেয়ে দর্শক মাতালেন মনির খান ও ঐশী
কাজিপুরে কলেজ পুনর্মিলনীতে গান গেয়ে দর্শক মাতালেন মনির খান ও ঐশী
কাজিপুরে কৃষকের বাড়িতে হামলা ও খামার থেকে গরু লুট: থানায় লিখিত অভিযোগ
কাজিপুরে কৃষকের বাড়িতে হামলা ও খামার থেকে গরু লুট: থানায় লিখিত অভিযোগ
কাজিপুরে ভিডব্লিউবি কর্মসূচির সেমিনার অনুষ্ঠিত: নারীদের জীবনমান উন্নয়নে গুরুত্ব
কাজিপুরে ভিডব্লিউবি কর্মসূচির সেমিনার অনুষ্ঠিত: নারীদের জীবনমান উন্নয়নে গুরুত্ব
কাজিপুরে প্রশিক্ষণ শেষে ৯ নারীকে সেলাই মেশিন প্রদান ও আইনগত সহায়তা দিবস পালিত
কাজিপুরে প্রশিক্ষণ শেষে ৯ নারীকে সেলাই মেশিন প্রদান ও আইনগত সহায়তা দিবস পালিত

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top