জামালপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপিত: ২০৪১ সালের মধ্যে তামাকমুক্ত দেশ গড়ার প্রত্যয়

Seba Hot News : সেবা হট নিউজ
0
লিয়াকত হোসাইন লায়ন: ‘প্রলোভনের মুখোশ উন্মোচন করি, শিশু ও যুবকদের তামাকের আসক্তি প্রতিরোধ করি’ প্রতিপাদ্যে জামালপুরে জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
World No Tobacco Day celebrated in Jamalpur: Commitment to create a tobacco-free country by 2041
জামালপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপিত: ২০৪১ সালের মধ্যে তামাকমুক্ত দেশ গড়ার প্রত্যয়

জামালপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপিত: তামাক নিয়ন্ত্রণে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান

‘প্রলোভনের মুখোশ উন্মোচন করি, শিশু ও যুবকদের তামাকের আসক্তি প্রতিরোধ করি’—এই সময়োপযোগী প্রতিপাদ্যের আলোকে জামালপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) জামালপুর জেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষে শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে জামালপুর শহরের প্রাণকেন্দ্র ফৌজদারী চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের মিলাযনতনে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান বক্তা ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— জামালপুরের সিভিল সার্জন ডাক্তার মো. আজিজুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম আব্দুল্লাহ বিন রশীদ, জেলা নাটাবের (NATAB) সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক তানভীর আহমেদ হীরা এবং তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার সভানেত্রী শামীমা খানম।
অনুষ্ঠানে তামাকের ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি নিয়ে মূল প্রবন্ধ ও সচেতনতামূলক বক্তব্য উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মুবাশ্বিরা হক এবং জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. আনিসুর রহমান। এ সময় জেলা তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটির সদস্যবৃন্দ, জামালপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, "প্রধানমন্ত্রী ঘোষিত আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে সম্পূর্ণ তামাকমুক্ত করতে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) এবং দেশের সাধারণ মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ ও কিশোর প্রজন্মকে তামাক এবং ক্ষতিকর নিকোটিনের মরণবলয় থেকে দূরে রাখতে হবে।"
বক্তারা আরও জোর দিয়ে বলেন, "তামাকজাত পণ্যের উৎপাদন ও বিপণন নিয়ন্ত্রণে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তামাক ও ধূমপানের মারাত্মক কুফল সম্পর্কে স্কুল-কলেজ পর্যায় থেকে শুরু করে সর্বত্র ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে সর্বস্তরের মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করা এখন সময়ের দাবি।"
 
সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন
সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:
 
জামালপুর নিয়ে আরও পড়ুন
জামালপুরে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জামালপুরে বিশ্ব পরিবেশ দিবসে সনাক ও টিআইবি’র মানববন্ধন
জামালপুরে জানাজায় যাওয়ার পথে বাস চাপায় বৃদ্ধ নিহত: মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
জামালপুরের ২০ গ্রামে মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে ঈদুল আজহা উদযাপন
জামালপুরে শিশু রামিসা হত্যাকারীসহ ধর্ষণকারীদের ফাঁসির দাবি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top