উল্লাপাড়ায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন

Seba Hot News : সেবা হট নিউজ
0
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ‘অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে আজই আসুন গ্রাম আদালতে’—এই আহ্বানে সিরাজগঞ্জের উল্লাপাড়া সদর ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের সেবা সম্পর্কে বার্ষিক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
Annual campaign to raise public awareness about village court services in Ullapara
উল্লাপাড়ায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন

উল্লাপাড়ায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সদর ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের সেবা সম্পর্কে সাধারণ মানুষের মাঝে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক বর্ণাঢ্য বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে সদর ইউনিয়ন পরিষদ হলরুমে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এই সচেতনতামূলক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম।
ক্যাম্পেইনে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, "বর্তমান সরকার দেশের প্রান্তিক ও গ্রামীণ সাধারণ মানুষের আইনি অধিকার এবং সামাজিক সুরক্ষার কথা চিন্তা করেই গ্রাম আদালতের কার্যক্রমকে গতিশীল করেছেন। গ্রামীণ ছোটখাট বিরোধ মেটাতে জেলা আদালতের চক্কর কেটে অর্থ ও সময় নষ্ট করার দিন শেষ।" তিনি চরাঞ্চল ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, "অল্প সময়ে ও অত্যন্ত স্বল্প খরচে সঠিক বিচার পেতে আজই আসুন গ্রাম আদালতে। এখানে ফৌজদারি ও দেওয়ানী ঝগড়া-বিবাদ থেকে শুরু করে স্থানীয় পর্যায়ের সব ধরনের সমস্যার আইনি ও যুগোপযোগী সমাধান করা হয়।"
উল্লাপাড়া সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা মৎস্য কর্মকর্তা আলহাজ্ব মো. আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন— ইউনিয়ন পরিষদ সচিব মো. আব্দুস সালাম, সদর ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি মো. রইস উদ্দিন হিরা, উপজেলা বিএনপির সাবেক সদস্য মিজানুর রহমান বাবু, প্যানেল চেয়ারম্যান মো. সাহারুল হক সাচ্ছু এবং ইউপি সদস্য মো. সাইদুর রহমানসহ স্থানীয় সুধী সমাজের নেতৃবৃন্দ।
পুরো অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সাথে যৌথভাবে সঞ্চালনা করেন গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী মোছা. লুচি আক্তার ও মোছা. সালমা বেগম।
ক্যাম্পেইনে স্থানীয় বিভিন্ন গ্রাম থেকে আসা ভুক্তভোগী নারী-পুরুষ, শিক্ষক, জনপ্রতিনিধি এবং এলাকার সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। উপস্থিত বক্তারা গ্রাম আদালতের কার্যকারিতা তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে এবং আইনি জটিলতা এড়াতে এই ধরনের প্রচারণামূলক ক্যাম্পেইন আরও বেশি করার তাগিদ দেন।
 
সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন
সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:
 
উল্লাপাড়া নিয়ে আরও পড়ুন
উল্লাপাড়ায় ঘুষ ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন
উল্লাপাড়ায় যুবদল নেতার দোকান ভাংচুর মামলায় জামায়াতের আমির গ্রেপ্তার
উল্লাপাড়ায় ফলাফল স্থগিত ও পুনঃগণনার দাবি বিএনপি প্রার্থীর
উল্লাপাড়ায় ব্যবসায়ীর চাউল আড়ৎ-এ হামলা ও লুটপাটের অভিযোগ
সকল মতবাদী, নাগরিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা হবে - এম আকবর আলী

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top