জামালপুরে জানাজায় যাওয়ার পথে বাস চাপায় বৃদ্ধ নিহত: মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

Seba Hot News : সেবা হট নিউজ
0
লিয়াকত হোসাইন লায়ন: জামালপুর সদর উপজেলার বিনন্দেরপাড়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী বাস চাপায় সোহরাব হোসেন (৬৮) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ জনতা।
Elderly man killed in Jamalpur bus crash on way to funeral: Protesters block highway
জামালপুরে জানাজায় যাওয়ার পথে বাস চাপায় বৃদ্ধ নিহত: মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

জামালপুরে জানাজায় যাওয়ার পথে বাস চাপায় বৃদ্ধ নিহত: মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

জামালপুর সদর উপজেলায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির যাত্রীবাহী বাসের চাপায় সোহরাব হোসেন (৬৮) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৭ মে) উপজেলার বিনন্দেরপাড়া এলাকায় জামালপুর-টাঙ্গাইল জাতীয় মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।


নিহত সোহরাব হোসেন বিনন্দেরপাড়া এলাকার মৃত তৈয়জ উদ্দিনের ছেলে।


স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার জামালপুর সদর উপজেলার বিনন্দেরপাড়া ঈদগাহ মাঠে শামস উদ্দিন নামে স্থানীয় এক ব্যক্তির জানাজায় অংশ নিতে বাড়ি থেকে বের হন সোহরাব হোসেন। ঈদগাহ মাঠে যাওয়ার পথে তিনি জামালপুর-টাঙ্গাইল জাতীয় মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস তাকে সজোরে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ওই বৃদ্ধের মৃত্যু হয়।


এদিকে জানাজায় যাওয়ার পথে এমন মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকাবাসী ও জানাজায় আসা মুসল্লিরা চরম ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা তাৎক্ষণিকভাবে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে ঘাতক বাস ও চালকের শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কের দুপাশে বহু যানবাহন আটকে পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।


খবর পেয়ে জামালপুর সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ক্ষুব্ধ জনতাকে শান্ত করার চেষ্টা করে। চালককে গ্রেফতারের আশ্বাস দিলে প্রায় আধা ঘণ্টা পর স্থানীয়রা অবরোধ প্রত্যাহার করে নেন এবং মহাসড়কে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।


জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হওয়ার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। লাশ উদ্ধার করা হয়েছে এবং ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে। এই বিষয়ে থানায় একটি মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।"

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

জামালপুরের ২০ গ্রামে মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে ঈদুল আজহা উদযাপন
জামালপুরের ২০ গ্রামে মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে ঈদুল আজহা উদযাপন
জামালপুরে শিশু রামিসা হত্যাকারীসহ ধর্ষণকারীদের ফাঁসির দাবি
জামালপুরে শিশু রামিসা হত্যাকারীসহ ধর্ষণকারীদের ফাঁসির দাবি
জামালপুরে জেন্ডার স্টেরিওটাইপ নিরসনে আলোচনা সভা অনুষ্ঠিত
জামালপুরে জেন্ডার স্টেরিওটাইপ নিরসনে আলোচনা সভা অনুষ্ঠিত
জামালপুরে মাদকবিরোধী অভিযানে ধাওয়া খেয়ে নদে ঝাঁপ: ৪ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার
জামালপুরে মাদকবিরোধী অভিযানে ধাওয়া খেয়ে নদে ঝাঁপ: ৪ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার
জামালপুরে অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা: চক্রের দুই সদস্য গ্রেফতার
জামালপুরে অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা: চক্রের দুই সদস্য গ্রেফতার

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top