দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বিএনপি নেতা তারেক রহমানের ভিডিও বার্তা

Seba Hot News : সেবা হট নিউজ
0
সেবা ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিম সম্প্রদায়কে ঈদের শুভেচ্ছা জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান।
BNP leader Tarique Rahman's video message wishing the countrymen on Eid-ul-Azha
দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বিএনপি নেতা তারেক রহমানের ভিডিও বার্তা

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভিডিও বার্তা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলিম সম্প্রদায়কে ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


বুধবার (২৭ মে) এক ভিডিও বার্তায় তিনি বলেন, "ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথনির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে বছর ঘুরে বিশ্ব মুসলিমের দুয়ারে আবারো হাজির পবিত্র ঈদুল আজহা। বাংলাদেশসহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশবাসীকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা— ঈদ মুবারক।"


ভিডিও বার্তায় তিনি কুরবানির প্রকৃত তাৎপর্য তুলে ধরে বলেন, "কুরবানি শুধু পশু জবাই নয়; বরং লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ আর মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা গ্রহণের মধ্যেই নিহিত রয়েছে কুরবানির আসল মাহাত্ম্য ও তাৎপর্য। আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করে নিজেকে আল্লাহর কাছে সমর্পণের এই উৎসব আমাদের ত্যাগের মহিমায় উদ্ভাসিত করবে, সত্য ও সুন্দরের পথে ধাবিত করবে— এটিই হোক পবিত্র কুরবানির অন্যতম শিক্ষা।"


তারেক রহমান বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "যাদের আল্লাহ এ বছর কুরবানি করার সামর্থ্য দিয়েছেন, তাদের প্রতি আমার বিনীত আবেদন— যাদের পশু কুরবানি দেওয়ার সামর্থ্য হয়নি, তাদের সঙ্গে কুরবানির মাংস ভাগাভাগি করে নিন। এটিও কুরবানির অন্যতম মানবিক শিক্ষা।"


একই সাথে তিনি চামড়া সংরক্ষণ ও পরিচ্ছন্নতার বিষয়ে আলোকপাত করে বলেন, "আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান, কুরবানির চামড়া যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষণ করুন। কুরবানির পশুর রক্ত ও বর্জ্য পরিষ্কারের ক্ষেত্রে পরিচ্ছন্নতা কর্মীদের সহায়তা করুন। যথাসম্ভব নিজেরাও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিন, যাতে কুরবানির দিনেই সংশ্লিষ্ট স্থানগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করে ফেলা যায়।"


ভিডিও বার্তার শেষাংশে তিনি বলেন, "পবিত্র ঈদে কায়মনোবাক্যে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন আমাদের মাতৃভূমিসহ সমগ্র মুসলিম বিশ্ব ও মানবজাতির জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন। একইসঙ্গে আমি বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি এবং নিরাপত্তার জন্যও মহান আল্লাহ রাব্বুল আল-আমীনের দরবারে প্রার্থনা করছি। আবারো আপনাদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাই— ঈদ মুবারক।"

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নতুন দায়িত্ব পেলেন ড. এ কে এম শামসুল ইসলাম
প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নতুন দায়িত্ব পেলেন ড. এ কে এম শামসুল ইসলাম
শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত উলাসী খাল পুনঃখনন করবেন প্রধানমন্ত্রী
শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত উলাসী খাল পুনঃখনন করবেন প্রধানমন্ত্রী
দেশজুড়ে বিশেষ অভিযানে ৩ লাখ ৭২ হাজার লিটার অবৈধ জ্বালানি তেল উদ্ধার
দেশজুড়ে বিশেষ অভিযানে ৩ লাখ ৭২ হাজার লিটার অবৈধ জ্বালানি তেল উদ্ধার
কৃষক ও ফ্যামিলি কার্ডে মূল্যস্ফীতি হবে না বরং অর্থনীতি সচল হবে: প্রধানমন্ত্রী
কৃষক ও ফ্যামিলি কার্ডে মূল্যস্ফীতি হবে না বরং অর্থনীতি সচল হবে: প্রধানমন্ত্রী
কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি তারেক রহমান
কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি তারেক রহমান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top