শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত উলাসী খাল পুনঃখনন করবেন প্রধানমন্ত্রী

Seba Hot News : সেবা হট নিউজ
0
সেবা ডেস্ক: ৫০ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিজ হাতে খনন করা যশোরের উলাসী-যদুনাথপুর খাল পুনঃখনন করতে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২০ এপ্রিলের মধ্যে তাঁর সফরের সম্ভাবনা রয়েছে।
Prime Minister to re-excavate Ulasi Canal, which is associated with the memory of Shaheed Zia
শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত উলাসী খাল পুনঃখনন করবেন প্রধানমন্ত্রী



বাবার দেখানো পথে ছেলে: উলাসী-যদুনাথপুর খালের প্রাণ ফেরাতে আসছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির বিপ্লবের কারিগর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক উলাসী-যদুনাথপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করতে যশোর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 


আগামী ২০ এপ্রিলের মধ্যে প্রধানমন্ত্রীর এই সফরের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। বৃহস্পতিবার (২ এপ্রিল) স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ খালটি পরিদর্শন করেছেন।


নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে খাল খনন কর্মসূচি পুনরায় শুরু করেছেন। এই কর্মসূচির মূল ভিত্তি ছিল ১৯৭৬ সালের ১ নভেম্বর যশোরের শার্শায় জিয়াউর রহমানের নিজ হাতে কোদাল দিয়ে মাটি কাটার সেই ঐতিহাসিক মুহূর্ত। 

তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আহ্বানে সাধারণ মানুষ স্বেচ্ছাশ্রমে মাত্র ৬ মাসে এই খাল খনন সফল করেছিলেন। দীর্ঘ ৫০ বছর সংস্কারের অভাবে পলি জমে ভরাট হয়ে যাওয়া এই ‘জিয়া খাল’ এখন অস্তিত্ব সংকটে পড়েছে। 

এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির মুখে সরকার এই খালটি আধুনিক পানি ব্যবস্থাপনার আওতায় পুনঃখননের সিদ্ধান্ত নিয়েছে।


বৃহস্পতিবার দুপুরে উলাসী-যদুনাথপুর খাল পরিদর্শনকালে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান ২০ এপ্রিলের মধ্যে এই খালের পুনঃখনন কাজের উদ্বোধন করবেন।


বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত প্রধানমন্ত্রীর শিডিউল চূড়ান্ত করার চেষ্টা করছেন।” পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন এবং শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ।


উল্লেখ্য, ১৯৭৭ সালে জিয়াউর রহমানের শুরু করা এই খাল খনন কর্মসূচি ‘জিয়া মডেল’ নামে বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেছিল। স্বাধীনতার পর খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং সেচ ব্যবস্থার উন্নয়নে এটি ছিল এক যুগান্তকারী পদক্ষেপ। 


বর্তমানে তাঁর উত্তরসূরি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান সেই একই মডেল অনুসরণে দেশের কৃষি ও পানি ব্যবস্থাকে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছেন। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে যশোর জেলা প্রশাসন ও স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

দেশজুড়ে বিশেষ অভিযানে ৩ লাখ ৭২ হাজার লিটার অবৈধ জ্বালানি তেল উদ্ধার
দেশজুড়ে বিশেষ অভিযানে ৩ লাখ ৭২ হাজার লিটার অবৈধ জ্বালানি তেল উদ্ধার
কৃষক ও ফ্যামিলি কার্ডে মূল্যস্ফীতি হবে না বরং অর্থনীতি সচল হবে: প্রধানমন্ত্রী
কৃষক ও ফ্যামিলি কার্ডে মূল্যস্ফীতি হবে না বরং অর্থনীতি সচল হবে: প্রধানমন্ত্রী
কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি তারেক রহমান
কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি তারেক রহমান
জুলাই অভ্যুত্থানকারীদের সাংবিধানিক সুরক্ষা দেবে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাই অভ্যুত্থানকারীদের সাংবিধানিক সুরক্ষা দেবে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top