কাজিপুরে কৃষকের বাড়িতে হামলা ও খামার থেকে গরু লুট: থানায় লিখিত অভিযোগ

Seba Hot News : সেবা হট নিউজ
0
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে জমি সংক্রান্ত বিরোধে কৃষকের বাড়িতে হামলা, ভাঙচুর ও গরু লুটের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী কৃষক থানায় অভিযোগ দিয়েছেন। ।
Attack on farmer's house and looting of cows from farm in Kazipur: Written complaint filed at police station
কাজিপুরে কৃষকের বাড়িতে হামলা ও খামার থেকে গরু লুট: থানায় লিখিত অভিযোগ



কাজিপুরে জমি বিরোধে কৃষকের বাড়িতে হামলা ও খামার থেকে গরু লুট

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের চরভানুডাঙ্গা গ্রামে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে এক কৃষকের বাড়িতে বর্বরোচিত হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত কৃষকের নাম আব্দুর রহমান, তিনি ওই গ্রামের মৃত চানদুল্লাহ আকন্দের পুত্র। এ ঘটনায় তিনি গত শুক্রবার রাতে কাজিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।


লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষক ও গো-খামারি আব্দুর রহমানের সাথে একই গ্রামের মৃত মোকছেদ আলীর পুত্র আব্দুল মজিদ (৫৬), আব্দুস সালাম (৫৩) ও সাইফুলদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে গত শুক্রবার বিকেলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে আব্দুল মজিদ দলবল নিয়ে একযোগে আব্দুর রহমানের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা গো-খামারের আধাপাকা ঘর ও রান্নাঘরে ব্যাপক ভাঙচুর চালিয়ে লন্ডভন্ড করে দেয়। এসময় বাধা দিতে গেলে আব্দুর রহমানের স্ত্রী রেবেকা খাতুনকে শারীরিক নির্যাতন করে জখম করা হয়।


অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, হামলাকারীরা কৃষকের ঘর থেকে ১৭ মণ ধান, ৪০ মণ ভুট্টা এবং খামার থেকে তিনটি গরু লুট করে নিয়ে যায়। পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।


শনিবার সকালে সরেজমিনে ওই বাড়িতে গিয়ে দেখা যায়, রান্নাঘরটি পুরোপুরি বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে এবং খামারের ইটের দেয়াল ভেঙে ফেলা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে প্রতিবেশীরা জানান, মজিদের লোকজন দলবদ্ধভাবে এসে অতর্কিত হামলা চালায়। আতঙ্কে তারা তাৎক্ষণিক বাধা দিতে সাহস পাননি।


এ বিষয়ে অভিযুক্ত আব্দুল মজিদের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ মোহাম্মদ এনায়েতুর রহমান জানান, “আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

কাজিপুরে ভিডব্লিউবি কর্মসূচির সেমিনার অনুষ্ঠিত: নারীদের জীবনমান উন্নয়নে গুরুত্ব
কাজিপুরে ভিডব্লিউবি কর্মসূচির সেমিনার অনুষ্ঠিত: নারীদের জীবনমান উন্নয়নে গুরুত্ব
কাজিপুরে প্রশিক্ষণ শেষে ৯ নারীকে সেলাই মেশিন প্রদান ও আইনগত সহায়তা দিবস পালিত
কাজিপুরে প্রশিক্ষণ শেষে ৯ নারীকে সেলাই মেশিন প্রদান ও আইনগত সহায়তা দিবস পালিত
“স্মার্টফোন ছেড়ে পড়ার টেবিলে বসো-নকলের সুযোগ নেই” - এমপি সেলিম রেজা
“স্মার্টফোন ছেড়ে পড়ার টেবিলে বসো-নকলের সুযোগ নেই” - এমপি সেলিম রেজা
কাজিপুরে ১০৭০ জন কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করলেন এমপি সেলিম রেজা
কাজিপুরে ১০৭০ জন কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করলেন এমপি সেলিম রেজা
কাজিপুর পৌরসভায় ৯৩ লক্ষ টাকা ব্যয়ে রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন
কাজিপুর পৌরসভায় ৯৩ লক্ষ টাকা ব্যয়ে রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top