ইসলামপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতান মাহমুদ বাবুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

Seba Hot News : সেবা হট নিউজ
0
লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: ইসলামপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন এমপি সুলতান মাহমুদ বাবু। উন্নয়নমূলক কর্মকাণ্ডে তিনি গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।
MP Sultan Mahmud Babu held a meeting with journalists in Islampur
ইসলামপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতান মাহমুদ বাবুর মতবিনিময় সভা অনুষ্ঠিত



উন্নয়ন কার্যক্রমে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন এমপি সুলতান মাহমুদ বাবু

জামালপুরের ইসলামপুরে কর্মরত সাংবাদিকদের সাথে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব সুলতান মাহমুদ বাবুর এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ইসলামপুর প্রেসক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।


সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব সুলতান মাহমুদ বাবু উপজেলার বিদ্যমান সমস্যা, ভবিষ্যৎ সম্ভাবনা এবং আগামী দিনের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এসময় তিনি বর্তমান সরকারের উন্নয়নমূলক কার্যক্রম তৃণমূল পর্যায়ে সঠিকভাবে তুলে ধরতে গণমাধ্যমের ঐকান্তিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, “একটি এলাকার টেকসই উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য।”


ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজমউদ্দৌলা পাহলোয়ান, সাংগঠনিক সম্পাদক আবির আহমেদ বিপুল ও নাজিম হোসেন নোমান।


মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি নাহিদা সাফিজ বিন্তি, প্রেসক্লাবের সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী এবং কার্যকরী সদস্য আলমাস হোসেন আওয়ালসহ স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

ইসলামপুরে এক সপ্তাহ ধরে জ্বালানি তেল নেই: সেচ ও যাতায়াতে চরম ভোগান্তি
ইসলামপুরে এক সপ্তাহ ধরে জ্বালানি তেল নেই: সেচ ও যাতায়াতে চরম ভোগান্তি
ইসলামপুরে নিজের জমিতে দোকান করতে দিয়ে উল্টো মামলার হুমকি
ইসলামপুরে নিজের জমিতে দোকান করতে দিয়ে উল্টো মামলার হুমকি
আধুনিক প্রযুক্তিতে কৃষিখাতকে সাজানোই সরকারের লক্ষ্য: পর্যটন প্রতিমন্ত্রী
আধুনিক প্রযুক্তিতে কৃষিখাতকে সাজানোই সরকারের লক্ষ্য: পর্যটন প্রতিমন্ত্রী
ইসলামপুরে কিশোরের রহস্যজনক মৃত্যু: কবুতর চুরির অপবাদ নাকি আত্মহত্যা?
ইসলামপুরে কিশোরের রহস্যজনক মৃত্যু: কবুতর চুরির অপবাদ নাকি আত্মহত্যা?
ইসলামপুরে বিএনপি নেতাদের বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ ভিত্তিহীন
ইসলামপুরে বিএনপি নেতাদের বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ ভিত্তিহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top