![]() |
| সাংবাদিক লিয়াকত হোসাইন লায়নের মরহুম পিতা একেএম মকবুল হোসাইন মেম্বার |
(ads1)
দৈনিক ইত্তেফাক, বাংলা টিভি ও ডেইলি অবজারভার পত্রিকার জামালপুর প্রতিনিধি, জামালপুর জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং ইসলামপুর প্রেসক্লাবের সদস্য লিয়াকত হোসাইন লায়নের মরহুম পিতা একেএম মকবুল হোসাইন মেম্বারের ৭ম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে।
গত শনিবার (৭ নভেম্বর) দিবসটি উপলক্ষে মরহুমের নিজ বাড়িতে নানা কর্মসূচি পালিত হয়। কর্মসূচির শুরুতে কবর জিয়ারত এবং পবিত্র কোরআন খতম সম্পন্ন করা হয়। পরে দুপুরে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন:
- জামালপুরের মেলান্দহে সংহতি দিবসে ৩৫ প্রতিষ্ঠানে ২৫.৫০ লাখ টাকার চেক বিতরণ
- সিরাজগঞ্জের কাজিপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত
- বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- রৌমারীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- জামালপুরের মেলান্দহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত, আহত ৩
মরহুম একেএম মকবুল হোসাইন মেম্বার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়ন পরিষদের সাবেক সফল সদস্য ছিলেন। তিনি দীর্ঘকাল সফলতার সঙ্গে জনসেবা, ব্যবসা এবং দলিল লেখক হিসেবে নিয়োজিত থেকে এলাকার মানুষের উপকারে নিজেকে উৎসর্গ করেছিলেন। ২০১৯ সালের ৭ নভেম্বর ভোর ৪টা ১৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
(ads2)
পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দেশবাসীসহ সকলের নিকট আন্তরিক দোয়া প্রার্থনা করা হয়েছে।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।