![]() |
| জামালপুরের মেলান্দহে সংহতি দিবসে ৩৫ প্রতিষ্ঠানে ২৫.৫০ লাখ টাকার চেক বিতরণ করেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল |
(ads1)
জামালপুরের মেলান্দহে যথাযোগ্য মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে স্থানীয় বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানসহ মোট ৩৫টি প্রতিষ্ঠানের মাঝে মোট ২৫ লাখ ৫০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
গত শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন:
- সিরাজগঞ্জের কাজিপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত
- বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- রৌমারীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- জামালপুরের মেলান্দহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত, আহত ৩
- ইসলামপুরে অসামাজিক কর্মকাণ্ডের প্রতিবাদের জেরে যমুনার চরে পরিবার অবরুদ্ধ
মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিন্নাতুল আরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য দেন—উপজেলা মৎস্য কর্মকর্তা আশিকুর রহমান এবং মেলান্দহ পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনোয়ার হোসেন হাওলাদারসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আশরাফুল ইসলাম।
(ads2)
আলোচনা সভা শেষে ২০২৪-২৫ অর্থবছরের জেলা পরিষদের বিশেষ বরাদ্দ থেকে প্রাপ্ত অনুদানের চেকগুলো নির্বাচিত ৩৫টি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়। এছাড়া দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ী শিশু-কিশোরদের মাঝেও আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয়।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।