ইসলামপুরে অসামাজিক কর্মকাণ্ডের প্রতিবাদের জেরে যমুনার চরে পরিবার অবরুদ্ধ

Seba Hot News : সেবা হট নিউজ
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে যমুনার চরে অসামাজিক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় এক পরিবারকে অবরুদ্ধের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের নিরাপত্তাহীনতা।
Family blocked in Jamuna Char protesting anti-social activities in Islampur
ইসলামপুরে অসামাজিক কর্মকাণ্ডের প্রতিবাদের জেরে যমুনার চরে পরিবার অবরুদ্ধ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি



(ads1)

জামালপুরের ইসলামপুর উপজেলায় দুর্গম যমুনার চরাঞ্চলে অশ্লীল নৃত্য, জুয়া ও মাদকের আসর বসানোর প্রতিবাদ করায় মোতালেব মন্ডল ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কে দিন কাটাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় প্রভাবশালী হেকমত প্রামাণিক ও তাঁর সহযোগীদের প্রাণনাশের হুমকিতে বর্তমানে পুরো পরিবারটি নিজ বসতভিটায় অবরুদ্ধ অবস্থায় দিনাতিপাত করছে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।


এলাকাবাসী সূত্রে জানা গেছে, ইসলামপুর উপজেলার দুর্গম চর সাপধরী ইউনিয়নের টগারচর এলাকায় দীর্ঘদিন ধরে হেকমত প্রামাণিক ও তাঁর লোকজন অবাধে মাদক ব্যবসা, জুয়া ও অশ্লীল নৃত্য পরিচালনা করে আসছিল। সামাজিক শৃঙ্খলা ও পরিবেশ রক্ষার স্বার্থে একজন সচেতন নাগরিক হিসেবে চেঙ্গানিয়া গ্রামের মোতালেব মন্ডল ওই অসামাজিক কর্মকাণ্ডের জোর প্রতিবাদ জানান। এই প্রতিবাদের কারণেই মোতালেবের ওপর ক্ষিপ্ত হয় হেকমত প্রামাণিক ও তাঁর অনুসারীরা।


প্রতিবাদের জের ধরে গত মঙ্গলবার রাতে মোতালেব মন্ডল স্থানীয় চেঙ্গানীয়া বাজার সংলগ্ন ঘাটে গেলে হেকমত ও তাঁর লোকজন তাঁর ওপর শারীরিক আক্রমণের চেষ্টা চালায়। ওই সময় তিনি দৌড়ে পালিয়ে কোনোমতে নিজের জীবন রক্ষা করেন। এ ঘটনার পর থেকে মোতালেব ও তাঁর পরিবারকে বিভিন্ন উপায়ে ভয়ভীতি প্রদর্শনসহ প্রাণনাশের ধারাবাহিক হুমকি দেওয়া হচ্ছে বলে ভুক্তভোগী পরিবারটি দাবি করেছে।


আরও পড়ুন:


ভুক্তভোগী মোতালেব মন্ডল বলেন, “আমাদের বসতভিটা দুর্গম চরাঞ্চলের চেঙ্গানিয়া গ্রামে। পরিবারে আমি আর আমার বৃদ্ধ বাবা ছাড়া অন্য কোনো নিকটাত্মীয় নেই। স্থানীয় বাজারে আমার একটি কীটনাশকের দোকান রয়েছে। বর্তমানে হেকমত প্রামাণিকের লোকের যেভাবে হুমকি দিচ্ছে, তাতে দোকান পরিচালনা করা তো দূরের কথা, আবাদি ফসলের যত্ন ও গবাদি পশু নিয়ে বাড়ি থেকে বের হতেই পারছি না। আমরা পুরো পরিবার চরম আতঙ্কের মধ্যে রয়েছি।”


পরিবারের অন্য সদস্যরা জানান, রাতের আঁধারে যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনার ঘটানোর আশঙ্কা করছেন তারা। নিরাপত্তাহীনতার কারণে পরিবারের সবাইকে নির্ঘুম রাত কাটাতে হচ্ছে। স্বাধীনভাবে ব্যবসা ও কৃষিকাজ পরিচালনা এবং পরিবারের নিরাপত্তার জন্য তারা দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপের আকুতি জানিয়েছেন।

(ads2)

এদিকে অভিযুক্ত হেকমত প্রামাণিকের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, এলাকা থেকে মাদক কারবারীদের তাড়িয়ে দেওয়ার কারণে তাঁর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই কথা বলা হচ্ছে।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

ইসলামপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপিত
ইসলামপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপিত
বিশ্ব ইজতেমার আগে জেলা ইজতেমা ও মারকাজ পুনরুদ্ধারের দাবিতে জামালপুরে মহাসমাবেশ
বিশ্ব ইজতেমার আগে জেলা ইজতেমা ও মারকাজ পুনরুদ্ধারের দাবিতে জামালপুরে মহাসমাবেশ
ইসলামপুরে সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
ইসলামপুরে সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
ইসলামপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিময় পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন
ইসলামপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিময় পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন
ইসলামপুরে সাংগঠনিক কাঠামো জোরদারে উপজেলা ছাত্রদলের আলোচনা সভা
ইসলামপুরে সাংগঠনিক কাঠামো জোরদারে উপজেলা ছাত্রদলের আলোচনা সভা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান