ইসলামপুরে সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

Seba Hot News : সেবা হট নিউজ
0
জামালপুর সংবাদদাতা: জামালপুরের ইসলামপুরে নিজের ধানক্ষেতে পানি দেওয়ার জন্য সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনির হোসেন নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
Farmer electrocuted to death while turning on irrigation pump in Islampur
ইসলামপুরে সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু



ইসলামপুরে সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

জামালপুরের ইসলামপুর উপজেলায় নিজের রোপা আমন ধানক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনির হোসেন (৩৫) নামে এক কৃষকের করুণ মৃত্যু হয়েছে।

(ads1)

আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের তেঘরিয়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।


নিহত কৃষক মনির হোসেন ওই এলাকার স্থানীয় বাসিন্দা ছিলেন।


স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে নিজের রোপা আমন ধানক্ষেতে সেচ দেওয়ার উদ্দেশ্যে মাঠে যান মনির হোসেন। সেখানে বৈদু্যতিক সেচ পাম্প চালু করার সময় অসাবধানতাবশত একটি সচল বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।


আরও পড়ুন:


পরবর্তীতে স্থানীয় ও স্বজনরা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছিল।


ঘটনার সত্যতা নিশ্চিত করে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, "পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ না থাকায় এবং নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।"

(ads2)

এদিকে, ক্ষেতে কাজ করতে গিয়ে হঠাৎ কৃষকের এমন আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে চরম শোকের ছায়া। ঘটনায় পুরো এলাকায় শোকস্তব্ধ পরিবেশ বিরাজ করছে।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

ইসলামপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিময় পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন
ইসলামপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিময় পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন
ইসলামপুরে সাংগঠনিক কাঠামো জোরদারে উপজেলা ছাত্রদলের আলোচনা সভা
ইসলামপুরে সাংগঠনিক কাঠামো জোরদারে উপজেলা ছাত্রদলের আলোচনা সভা
ইসলামপুরে নৌকাবাইচে জয়ের পরপরই প্রতিযোগীর মৃত্যু, পরিবারে শোকের ছায়া
ইসলামপুরে নৌকাবাইচে জয়ের পরপরই প্রতিযোগীর মৃত্যু, পরিবারে শোকের ছায়া
ইসলামপুরে দুর্গাপূজা উপলক্ষে অসহায় ও হরিজন সম্প্রদায়ের মাঝে নতুন বস্ত্র বিতরণ
ইসলামপুরে দুর্গাপূজা উপলক্ষে অসহায় ও হরিজন সম্প্রদায়ের মাঝে নতুন বস্ত্র বিতরণ
ইসলামপুরে নির্ধারিত স্থানে ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন
ইসলামপুরে নির্ধারিত স্থানে ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top