ইসলামপুরে নৌকাবাইচে জয়ের পরপরই প্রতিযোগীর মৃত্যু, পরিবারে শোকের ছায়া

Seba Hot News : সেবা হট নিউজ
0
লিয়াকত হোসাইন লায়ন: জামালপুরের ইসলামপুরে নৌকাবাইচের ফাইনালে বিজয়ী হওয়ার পরপরই অসুস্থ হয়ে হাসান আলী নামের এক মাঝির মৃত্যু হয়েছে। তিনি চার সন্তানের জনক ছিলেন।
Contestant dies soon after winning boat race in Islampur, family in mourning
ইসলামপুরে নৌকাবাইচে জয়ের পরপরই প্রতিযোগীর মৃত্যু, পরিবারে শোকের ছায়া



ইসলামপুরে নৌকাবাইচে জয়ের পরপরই প্রতিযোগীর মৃত্যু, পরিবারে শোকের ছায়া

জামালপুরের ইসলামপুরে যমুনা নদীর কটাপুর ঘাটে ঐতিহ্যবাহী নৌকাবাইচের চূড়ান্ত প্রতিযোগিতায় জয়লাভের পরপরই আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে হাসান আলী (৪৯) নামের এক অভিজ্ঞ বাইচালের (নৌকার মাঝি) মর্মান্তিক মৃত্যু হয়েছে।

(ads1)

আজ শনিবার (১৭ অক্টোবর) বিকেলের দিকে উপজেলার দূরবর্তী চরাঞ্চল সাপধরী ইউনিয়নের কটাপুর ঘাট সংলগ্ন যমুনা নদীর পয়েন্টে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। অসুস্থ অবস্থায় তাঁকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।


নিহত হাসান আলী উপজেলার ডিগ্রীরচর আগ্রাখালী এলাকার বাসিন্দা মৃত নদর আলীর ছেলে। তিনি চার সন্তানের জনক ছিলেন।


আরও পড়ুন:


স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে কটাপুর ঘাটে সাড়ম্বরে নৌকাবাইচ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। জমজমাট এই ফাইনালে মুখোমুখি লড়াইয়ে অংশ নেয় ‘আনন্দ তরী’ বনাম ‘বিজয় এক্সপ্রেস’ নামের দুটি ঐতিহ্যবাহী বাইচ নৌকা। এতে ‘বিজয় এক্সপ্রেস’ নৌকার প্রতিযোগী ও মাল্লা হিসেবে বৈঠা হাতে উঠেছিলেন হাসান আলী।


নদীজুড়ে তুমুল প্রতিদ্বন্দ্বিতা শেষে হাসান আলীদের নৌকাটি প্রথম স্থান অধিকার করে জয়ী হয়। কিন্তু নৌকা তীরে ভেড়ার সঙ্গে সঙ্গেই হঠাৎ প্রচণ্ড অসুস্থ বোধ করে ঢলে পড়েন হাসান আলী। সতীর্থ বাইচাল ও স্বজনেরা তাঁকে দ্রুত উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে পথিমধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।


বিজয়ের পরপরই দীর্ঘদিনের অভিজ্ঞ বাইচালের এমন আকস্মিক বিয়োগে বিজয়ী দলের উচ্ছ্বাস নিমেষেই শোকে পরিণত হয়। পুরো এলাকা ও নিহতের পরিবারে বইছে মাতম।

(ads2)

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, "নৌকাবাইচের ফাইনালে অংশ নিয়ে বিজয়ী হওয়ার পরপরই এক প্রতিযোগী অসুস্থ হয়ে মারা গেছেন বলে খবর পেয়েছি। পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে বিষয়টি তদারকি করা হচ্ছে।"

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

ইসলামপুরে দুর্গাপূজা উপলক্ষে অসহায় ও হরিজন সম্প্রদায়ের মাঝে নতুন বস্ত্র বিতরণ
ইসলামপুরে দুর্গাপূজা উপলক্ষে অসহায় ও হরিজন সম্প্রদায়ের মাঝে নতুন বস্ত্র বিতরণ
ইসলামপুরে নির্ধারিত স্থানে ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন
ইসলামপুরে নির্ধারিত স্থানে ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন
ইসলামপুরে রঙ-তুলির আঁচড়ে প্রাণবন্ত হচ্ছে দুর্গা প্রতিমা, প্রস্তুতি শেষ পর্যায়ে
ইসলামপুরে রঙ-তুলির আঁচড়ে প্রাণবন্ত হচ্ছে দুর্গা প্রতিমা, প্রস্তুতি শেষ পর্যায়ে
ইসলামপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
ইসলামপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
ইসলামপুরে আলাই বিলে গোসল করতে নেমে নিখোঁজ শিশু রাতুল
ইসলামপুরে আলাই বিলে গোসল করতে নেমে নিখোঁজ শিশু রাতুল

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top