![]() |
| রৌমারীতে ধানবোঝাই ট্রাকের নিচে ইজিবাইক, শিশুসহ একই পরিবারের ৫ জনের মর্মান্তিক মৃত্যু |
রৌমারীতে ধানবোঝাই ট্রাকের নিচে ইজিবাইক, শিশুসহ একই পরিবারের ৫ জনের মর্মান্তিক মৃত্যু
কুড়িগ্রামের রৌমারী-ঢাকা মহাসড়কে এক হৃদয়বিদারক ও নির্মম সড়ক দুর্ঘটনায় ধানবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে যাত্রীবাহী ইজিবাইকের শিশু ও চালকসহ একই পরিবারের ৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর ১ জন গুরুতর আহত অবস্থায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।
(ads1)
আজ শনিবার (১৭ অক্টোবর) বিকেলে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবিরডাঙি দারুল আরকান ও ফাতেমাতুজ্জহুরা মহিলা মাদ্রাসা সংলগ্ন মহাসড়কে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি মহাসড়কের ওপর উল্টে পড়ে এবং উত্তেজিত জনতা সড়ক অবরোধ করলে রৌমারী-ঢাকা মহাসড়কে সাময়িকভাবে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে উপজেলা প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস ও ট্রাফিক বিভাগের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রাক সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।
পুলিশ, ফায়ার সার্ভিস ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে রৌমারী থেকে রাজিবপুরের দিকে একটি যাত্রীবাহী ইজিবাইক (অটোবাইক) যাওয়ার পথে ফাতেমাতুজ্জহুরা মহিলা মাদ্রাসা এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি ধানবোঝাই ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি ইজিবাইকের ওপর উল্টে গিয়ে খাদে পড়ে যায়। এতে ইজিবাইকটি পুরোপুরি দুমড়ে-মুচড়ে ভেতরে থাকা যাত্রীরা সবাই চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই শিশুসহ ৪ জনের মৃত্যু হয়।
আরও পড়ুন:
- উল্লাপাড়ায় মণ্ডপে মণ্ডপে দেবীর চক্ষুদান ও মহাসপ্তমী পূজা
- বকশীগঞ্জে গভীর রাতে মাদক সেবনরত অবস্থায় যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড
- ইসলামপুরে দুর্গাপূজা উপলক্ষে অসহায় ও হরিজন সম্প্রদায়ের মাঝে নতুন বস্ত্র বিতরণ
- রৌমারী ও রাজিবপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসনের কর্মকর্তা
- নোয়াখালীতে ব্র্যাক হেলথকেয়ারের যাত্রা শুরু, মিলবে একই ছাদের নিচে পূর্ণাঙ্গ চিকিৎসা
নিহতরা হলেন—যাদুরচর ইউনিয়নের দীগলেপাড়া ও শৌলমারী ইউনিয়নের চৎলাকান্দা গ্রামের শরিফা খাতুন (৪২), শিল্পী খাতুন (২৬), রিশাদ (১২), তোবা (৭) এবং ইজিবাইকের অজ্ঞাতনামা চালক। এ ঘটনায় মারাত্মকভাবে আহত হন বৃষ্টি (২৫) নামের এক নারী।
স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিক উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ইজিবাইক চালককে মৃত ঘোষণা করেন। একই সাথে আশঙ্কাজনক অবস্থায় আহত বৃষ্টিকে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর (রেফার) করা হয়।
দুর্ঘটনার খবর পেয়ে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের স্টেশন লিডার শফিকুল ইসলামের নেতৃত্বে ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করেন।
রৌমারী ফায়ার সার্ভিসের স্টেশন লিডার শফিকুল ইসলাম বলেন, "দুর্ঘটনার খবর পেয়েই আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করি। মহাসড়কে যানবাহন ও পথচারীদের স্বাভাবিক চলাচল ফিরিয়ে আনতে উদ্ধারকারী ক্রেন দিয়ে ঘাতক ট্রাকটি সরিয়ে নেওয়ার কাজ সম্পন্ন করা হয়।"
(ads2)
ঘটনার সত্যতা নিশ্চিত করে রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওসার আলী জানান, "খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে থানায় নিয়ে এসেছে। ঘটনার পরপরই ট্রাক চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।"







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।