![]() |
| বকশীগঞ্জে গভীর রাতে মাদক সেবনরত অবস্থায় যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড |
বকশীগঞ্জে গভীর রাতে মাদক সেবনরত অবস্থায় যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড
জামালপুরের বকশীগঞ্জে গভীর রাতে ঝটিকা মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেরদৌস (২৫) নামের এক যুবককে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে পরিচালনা করা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
(ads1)
গতকাল শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাট্টাজোর ইউনিয়নের বীরগাঁও এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তাঁকে হাতেনাতে আটক করা হয়।
দণ্ডপ্রাপ্ত যুবক ফেরদৌস বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোর ইউনিয়নের বীরগাঁও এলাকার আব্দুর রউফের ছেলে।
আরও পড়ুন:
- ইসলামপুরে দুর্গাপূজা উপলক্ষে অসহায় ও হরিজন সম্প্রদায়ের মাঝে নতুন বস্ত্র বিতরণ
- রৌমারী ও রাজিবপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসনের কর্মকর্তা
- নোয়াখালীতে ব্র্যাক হেলথকেয়ারের যাত্রা শুরু, মিলবে একই ছাদের নিচে পূর্ণাঙ্গ চিকিৎসা
- শিক্ষার্থীদের ভুয়া স্লোগানের মুখে না ঢুকেই ফিরলেন জামালপুর নার্সিং কলেজের অধ্যক্ষ
- শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন করতে মাঠে জামালপুর ৩৫ বিজিবির ৬ প্লাটুন মোতায়েন, মন্ডপ পরিদর্শন!
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বকশীগঞ্জ উপজেলায় মাদকের বিস্তার রোধে উপজেলা প্রশাসনের বিশেষ নিয়মিত টহল ও তদারকি কার্যক্রম চলছে। এরই অংশ হিসেবে শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ইউএনও’র নেতৃত্বে বাট্টাজোর এলাকায় ঝটিকা অভিযান চালায় টিম। অভিযানকালে বীরগাঁও এলাকায় মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয় ফেরদৌসকে। পরবর্তীতে অপরাধ স্বীকার করায় তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযান ও সাজা প্রদানের সত্যতা নিশ্চিত করে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অহিদ হোসেন জানান, "উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে হাতেনাতে মাদক সেবনরত অবস্থায় এক যুবককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইন অনুযায়ী তাঁকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।"
(ads2)
ইউএনও আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, "তরুণ সমাজকে মাদকের ছাবল থেকে রক্ষা করতে বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের জিরো টলারেন্স নীতি ও কঠোর অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান সামনে আরও জোরদার করা হবে।"







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।