বকশীগঞ্জে অটোরিকশা-ভ্যান সংঘর্ষে শিশু নিহত, মা গুরুতর আহত
জামালপুরের বকশীগঞ্জে অটোরিকশা ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ইমরান (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত শিশুটির মা শিরিনা বেগম (৩০) মারাত্মক আহত হয়েছেন।
(ads1)
আজ সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার কামালপুর বাজারসংলগ্ন মহাসড়কে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু ইমরান কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার দক্ষিণ মরিচাকান্দি গ্রামের হাফিজুর রহমান ও শিরিনা বেগম দম্পতির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুরে শিশু ইমরান ও তার মা বকশীগঞ্জ বাজার থেকে একটি অটোরিকশায় চড়ে নিজ বাড়ি রাজীবপুরের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে অটোরিকশাটি কামালপুর বাজার সংলগ্ন মহাসড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
আরও পড়ুন:
- রৌমারীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ প্রেসক্লাবের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- বকশীগঞ্জে জঙ্গল থেকে নিখোঁজ গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার, শাশুড়িসহ আটক ৪
- বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার
- ইসলামপুরে আলাই বিলে গোসল করতে নেমে নিখোঁজ শিশু রাতুল
- ইসলামপুরে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল
এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে যাত্রী শিশু ইমরান ও তার মা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় বাসিন্দারা তাঁদের দ্রুত উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু ইমরানকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, গুরুতর আহত মা শিরিনা বেগমের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
(ads2)
দুর্ঘটনার পরপরই ঘাতক ভ্যানচালক ভ্যানটি নিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, "দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু ও তার মা গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর ভ্যান চালক পালিয়ে গেলেও ভ্যানটি সনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।"







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।