ইসলামপুরে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল

Seba Hot News : সেবা হট নিউজ
0
জামালপুর সংবাদদাতা: দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র ও নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে জামালপুরের ইসলামপুরে মশাল মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল।
Chhatra Dal torchlight procession in Islampur to protest against the activities of banned Chhatra League
ইসলামপুরে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল

ইসলামপুরে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র, অগ্নিসংযোগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে জামালপুরের ইসলামপুরে এক প্রদীপ্ত মশাল মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ছাত্রদল।

গতকাল শনিবার (১০ অক্টোবর) রাতে ইসলামপুর উপজেলা ছাত্রদলের উদ্যোগে একটি বিশাল মশাল মিছিল বের করা হয়। 

মিছিলটি উপজেলা বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং থানা মোড় বটতলা চত্বরে এসে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।

(ads1)

ইসলামপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরুল হাসান কায়েসের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসমত, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাকিল আহমেদ পাপন এবং ছাত্রনেতা সোহেল মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুন:

পথসভায় বক্তারা বলেন, "আওয়ামী লীগ ও তাদের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ দেশে অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশ স্থিতিশীল করার গভীর অপচেষ্টায় লিপ্ত রয়েছে। 

যেকোনো মূল্যে ছাত্রলীগ ও আওয়ামী লীগের এই অপতৎপরতা প্রতিহত করতে ছাত্রদলের নেতা-কর্মীরা রাজপথে সর্বদা প্রস্তুত রয়েছে।" 

(ads2)

এ সময় তাঁরা ফ্যাসিবাদ দমনে সাধারণ জনগণ ও ছাত্রদল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহ্বান জানান।

বিক্ষোভ ও মশাল মিছিলে ইসলামপুর উপজেলা, পৌরসভা এবং সরকারি ইসলামপুর কলেজ ছাত্রদলের বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন।

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

ইসলামপুরে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১
ইসলামপুরে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১
ইসলামপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
ইসলামপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
ইসলামপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ভিডিও দেখে গ্রেফতার ২
ইসলামপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ভিডিও দেখে গ্রেফতার ২
ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
কমরেড মনজুরুল আহসান খানের জন্মদিনে ১ হাজার মানুষ পেলেন বিনামূল্যে চক্ষু সেবা
কমরেড মনজুরুল আহসান খানের জন্মদিনে ১ হাজার মানুষ পেলেন বিনামূল্যে চক্ষু সেবা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top