ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

Seba Hot News : সেবা হট নিউজ
0
লিয়াকত হোসাইন লায়ন: জামালপুরের ইসলামপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান মলিনকে মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে চরপুটিমারীতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত।
Human chain and protest in Islampur to protest framing of Jubo Dal leader
ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ



ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

জামালপুরের ইসলামপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান মলিনকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে একটি হত্যা মামলায় আসামি করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।


আজ শুক্রবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার চরপুটিমারী ইউনিয়নবাসীর উদ্যোগে ৪ নম্বর চর বাজার সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।


মানববন্ধনে বক্তব্য রাখেন চরপুটিমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী শহিদুর রহমান, দক্ষিণ চরপুটিমারী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রমজান আলী মেম্বার এবং ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজু মিয়াসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ।


মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, সম্প্রতি গৃহবধূ মঞ্জুরা খাতুনের আত্মহত্যার অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহলের ইন্ধনে সেটিকে হত্যা মামলায় রূপ দেওয়া হয়েছে। রাজনৈতিক বিরোধের জেরে সম্পূর্ণ অন্যায়ভাবে যুবদল নেতা হামিদুর রহমান মলিনকে ওই মামলার ১০ নম্বর আসামি করা হয়। শুধু তাই নয়, তাঁকে সামাজিকভাবে হেয় করতে ফেসবুক ও নানা মাধ্যমে ভিত্তিহীন অপপ্রচার চালানো হচ্ছে।


বক্তারা আরও তুলে ধরেন, ঘটনার দিন মলিন ইসলামপুর উপজেলায় উপস্থিত ছিলেন না; বরং তিনি জেলা বিএনপির একটি পূর্বনির্ধারিত দলীয় কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। মূলত আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে শক্ত প্রার্থী হিসেবে উঠে আসায় রাজনৈতিক প্রতিপক্ষরা ষড়যন্ত্র করে তাঁকে এই মামলায় জড়িয়েছে।


মানববন্ধন শেষে অবিলম্বে হামিদুর রহমান মলিনের নাম মামলা থেকে প্রত্যাহার ও পুলিশি হয়রানি বন্ধের জোর দাবি জানানো হয়। পরে সেখান থেকে একটি প্রতিবাদী বিক্ষোভ মিছিল বের হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

কমরেড মনজুরুল আহসান খানের জন্মদিনে ১ হাজার মানুষ পেলেন বিনামূল্যে চক্ষু সেবা
কমরেড মনজুরুল আহসান খানের জন্মদিনে ১ হাজার মানুষ পেলেন বিনামূল্যে চক্ষু সেবা
ইসলামপুরে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৫ দোকান
ইসলামপুরে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৫ দোকান
বকশীগঞ্জে কৃষকদের বরাদ্দের সার পাচারের সময় ৭ বস্তা জব্দ
বকশীগঞ্জে কৃষকদের বরাদ্দের সার পাচারের সময় ৭ বস্তা জব্দ
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুর বিএনপির বিক্ষোভ মিছিল
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুর বিএনপির বিক্ষোভ মিছিল
সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top