![]() |
| ইসলামপুরে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৫ দোকান |
ইসলামপুরে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৫ দোকান
জামালপুরের ইসলামপুরে মুখশিমলা দালাল বাড়ি মোড় মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পাঁচটি দোকান সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার পাথর্শী ইউনিয়নের দালাল বাড়ি মোড় মার্কেটে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে আবদুস সালামের মুদির দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। একে একে আবদুস সালাম ও জাহাঙ্গীর আলমের মুদির দোকান, রাজিব মিয়ার ওষুধ ও বিকাশের দোকান, নয়া মিয়ার চা ও মনোহারী দোকান এবং ইসমাইল হোসেনের পান-সুপারির দোকান পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত দোকানগুলোতে পর্যাপ্ত মালামাল এবং বিকাশের দোকানে নগদ অর্থ থাকায় আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইসলামপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মাজহারুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুনে আনুমানিক ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।