![]() |
| মেলান্দহে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত |
মেলান্দহে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
জামালপুরের মেলান্দহে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও নিয়ন্ত্রণ নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মেলান্দহ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং অপরাধ নিয়ন্ত্রণ, মাদক প্রতিরোধ ও জননিরাপত্তা জোরদারে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ, মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম মাহমুদুল হক, মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি শাহ জামাল, বিশিষ্ট সাংবাদিক আজম খান এবং মেলান্দহ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এনটিভি প্রতিনিধি সাকিব আল হাসান নাহিদসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।
সভায় বক্তারা এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে মাদক, চুরি-ডাকাতি প্রতিরোধ এবং সামাজিক অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাংবাদিকদের সমন্বিত ভূমিকা রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।