বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে যুবককে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ

Seba Hot News : সেবা হট নিউজ
0
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে পারিবারিক বিরোধের জেরে মেহেদী হাসান নামের এক যুবককে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে বেধড়ক পিটিয়ে হাত ভেঙে দেওয়া ও ছিনতাইয়ের অভিযোগে ৬ জনের বিরুদ্ধে মামলা।
Alleged beating of young man, breaking his hand at in-laws' house in Bakshiganj
বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে যুবককে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ



বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে যুবককে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ

জামালপুরের বকশীগঞ্জে পারিবারিক মনোমালিন্য ও পূর্বশত্রুতার জের ধরে মেহেদী হাসান নামের এক যুবককে শ্বশুরবাড়িতে আটকে রেখে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।


ঘটনাটি ঘটেছে বকশীগঞ্জ উপজেলার দত্তেরচর মিরেপাড়া এলাকায়। এ ঘটনায় ভুক্তভোগী মেহেদী হাসান বাদী হয়ে বকশীগঞ্জ থানায় ৬ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।


অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় মাস আগে মেহেদী হাসানের সাথে মোছাঃ দিপুমনির পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয়। বিয়ের কিছুদিন পর দিপু মনি বাবার বাড়িতে বেড়াতে যান। এরপর তিনি আর স্বামীর সংসারে ফিরে আসতে রাজি হননি। এ নিয়ে দুই পরিবারের মধ্যে তীব্র বিরোধ ও অসন্তোষের সৃষ্টি হয়।


পরবর্তীতে বিষয়টি সমাধানের লক্ষ্যে গতকাল ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় মেহেদী হাসান শ্বশুরবাড়ি দত্তেরচর মিরেপাড়ায় যান। অভিযোগ মতে, সমঝোতার কথা বলে তাকে ডেকে এনে ঘরের ভেতর আটকে রাখা হয়। এরপর বিবাদীরা তাকে লোহার রড, ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে বেধড়ক মারধর করে। এতে তাঁর বাঁ হাত ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত জখম হয়।


হামলার সময় তাঁর পকেট থেকে নগদ ৩০ হাজার টাকা এবং প্রায় দেড় লাখ টাকা মূল্যের একটি আইফোন ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে মেহেদীর আত্মচিৎকার শুনে স্বজন ও স্থানীয় প্রতিবেশীরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।


এ ঘটনায় জড়িত অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার।


বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল ও সার্বিক বিষয়টি তদন্ত করে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করবে।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

বকশীগঞ্জে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার, মোবাইল উদ্ধার
বকশীগঞ্জে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার, মোবাইল উদ্ধার
বকশীগঞ্জে অবৈধভাবে মাটি কাটা বন্ধে প্রশাসনের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা
বকশীগঞ্জে অবৈধভাবে মাটি কাটা বন্ধে প্রশাসনের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা
বকশীগঞ্জে কৃষকদের বরাদ্দের সার পাচারের সময় ৭ বস্তা জব্দ
বকশীগঞ্জে কৃষকদের বরাদ্দের সার পাচারের সময় ৭ বস্তা জব্দ
বকশীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস জব্দ
বকশীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস জব্দ
বকশীগঞ্জে ভবন ঝুঁকিপূর্ণ, মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যার পাঠদান
বকশীগঞ্জে ভবন ঝুঁকিপূর্ণ, মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যার পাঠদান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top