![]() |
| বকশীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস জব্দ |
বকশীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস জব্দ
জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৫৬৭ পিস অবৈধ ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে বকশীগঞ্জ উপজেলার সাতানীপাড়া এলাকার দিগলকোনা সীমান্ত থেকে এসব কসমেটিকস উদ্ধার করে ৩৫ বিজিবির আওতাধীন সাতানীপাড়া বিওপির সদস্যরা।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ বা বিন্দুমাত্র ছাড় না দেওয়ার নীতির অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে সীমান্ত পিলার ১০৮৯/এমপি থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দিগলকোনা গ্রামে বিজিবির টহলদল অভিযান পরিচালনা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে গেলে সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ৫৬৭ পিস ভারতীয় প্রসাধনী বা কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।
উদ্ধারকৃত এসব প্রসাধনী সামগ্রী পরবর্তীতে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে বকশীগঞ্জ থানায় জিডি সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণের কাজ চলছে।
এ বিষয়ে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল হাসনুর রহমান জানান, "সীমান্তে যেকোনো ধরনের চোরাচালান ও মাদকের বিস্তার রোধে বিজিবি সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে। দেশের সীমান্ত নিরাপত্তা অক্ষুণ্ন রাখার পাশাপাশি সীমান্ত অপরাধ দমনে আমাদের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।"







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।