বকশীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

Seba Hot News : সেবা হট নিউজ
0
রাশেদুজ্জামান রনি: জামালপুরের বকশীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)-এর অভিযানে ৩১ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ মুরসালিন নামে এক যুবক গ্রেপ্তার হয়েছে।
Drug dealer including Yaba arrested in DB police raid in Bakshiganj
বকশীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

বকশীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

জামালপুরের বকশীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বকশীগঞ্জ পৌরসভার পাখিমারা মোড়সংলগ্ন পাকা সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবকের নাম মুরসালিন (২২)। তিনি বকশীগঞ্জ পৌরসভার মেষেরচর এলাকার মুস্তাকিন মিয়ার ছেলে।

পুলিশ ও গোয়েন্দা সূত্রে জানা যায়, জামালপুর জেলা পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় ডিবি-২ পুলিশের একটি দল পাখিমারা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে মুরসালিনকে আটক করে তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে ৩১ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত নগদ ২ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১২ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখার (ডিবি-২) অফিসার ইনচার্জ (ওসি) সজীব রহমান জানান, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ইয়াবাসহ ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

বকশীগঞ্জে আবারও পাচারকালে ২৫ বস্তা ইউরিয়া সার জব্দ করল প্রশাসন
বকশীগঞ্জে আবারও পাচারকালে ২৫ বস্তা ইউরিয়া সার জব্দ করল প্রশাসন
বকশীগঞ্জে পাচারকালে ১৫ বস্তা ইউরিয়া সার জব্দ করল উপজেলা প্রশাসন
বকশীগঞ্জে পাচারকালে ১৫ বস্তা ইউরিয়া সার জব্দ করল উপজেলা প্রশাসন
বকশীগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পৌর প্রশাসনের উচ্ছেদ অভিযান
বকশীগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পৌর প্রশাসনের উচ্ছেদ অভিযান
বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্র আধুনিকায়নে কনসালটেশন সভা অনুষ্ঠিত
বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্র আধুনিকায়নে কনসালটেশন সভা অনুষ্ঠিত
বকশীগঞ্জে গভীর রাতে পাচারকালে ২৩ বস্তা সার জব্দ করলেন ইউএনও
বকশীগঞ্জে গভীর রাতে পাচারকালে ২৩ বস্তা সার জব্দ করলেন ইউএনও

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top