নতুন মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরা হলো না কাজিপুরের আব্দুল জলিলের

Seba Hot News : সেবা হট নিউজ
0
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কাজিপুরের পোশাক কারখানার কর্মকর্তা আব্দুল জলিল মারা গেছেন।
Abdul Jalil of Kazipur was unable to return home on his new motorcycle
নতুন মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরা হলো না কাজিপুরের আব্দুল জলিলের

নতুন মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরা হলো না কাজিপুরের আব্দুল জলিলের

শোরুম থেকে কেনা নতুন মোটরসাইকেল চালিয়ে শ্বশুরবাড়ি থেকে নিজের বাড়ি ফেরা হলো না আব্দুল জলিল ওরফে এরশাদের (৪০)। পথেই ঘাতক ট্রাকের ধাক্কায় সড়কে প্রাণ হারিয়েছেন তিনি।

আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে বগুড়ার শেরপুর উপজেলার শালফা নামক স্থানে এ হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল জলিল সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নিশ্চিন্তপুর ইউনিয়নের ডিগ্রি দোরতা (পশ্চিমপাড়া) গ্রামের মৃত আকবর হোসেনের ছেলে। তিনি ঢাকার সাভারে একটি পোশাক কারখানায় এজিএম (সহকারী মহাব্যবস্থাপক) পদে কর্মরত ছিলেন।

নিহতের প্রতিবেশী ও নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফিরোজ বিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আব্দুল জলিল ছুটিতে গ্রামের বাড়িতে এসেছিলেন। সম্প্রতি চলতি মাসের ১১ তারিখে তিনি একটি নতুন মোটরসাইকেল কেনেন। মোটরসাইকেল নিয়ে বগুড়ার শেরপুরে অবস্থিত শ্বশুরবাড়িতে বেড়াতে যান। আজ দুপুরে শ্বশুরবাড়ি থেকে নিজে বাইক চালিয়ে কাজিপুরের নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন।

পথিমধ্যে শেরপুর উপজেলার শালফা নামক স্থানে পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাকের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তার কাছে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখে স্বজনদের সাথে যোগাযোগ করেন।

দুর্ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, দুর্ঘটনাস্থল বগুড়া জেলার শেরপুর থানা এলাকায় হওয়ায় সংশ্লিষ্ট থানার পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

কাজিপুরে ৩ মাসব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন
কাজিপুরে ৩ মাসব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন
কাজিপুরে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় পরিচ্ছন্নতা অভিযানের ‘ক্রাশ প্রোগ্রাম’ উদ্বোধন
কাজিপুরে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় পরিচ্ছন্নতা অভিযানের ‘ক্রাশ প্রোগ্রাম’ উদ্বোধন
কাজিপুরের চরাঞ্চলে ৪৮ বস্তা অবৈধ সার জব্দ, ৩ ভ্যানচালককে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
কাজিপুরের চরাঞ্চলে ৪৮ বস্তা অবৈধ সার জব্দ, ৩ ভ্যানচালককে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
কাজিপুরে নতুন ইউএনও হিসেবে শাহনাজ পারভীনের যোগদান
কাজিপুরে নতুন ইউএনও হিসেবে শাহনাজ পারভীনের যোগদান
সাবেক স্ত্রীকে ফিরে পেতে শিশুকে অপহরণ, বেলকুচি থেকে গ্রেপ্তার ১
সাবেক স্ত্রীকে ফিরে পেতে শিশুকে অপহরণ, বেলকুচি থেকে গ্রেপ্তার ১

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top