কাজিপুরে ৩ মাসব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন

Seba Hot News : সেবা হট নিউজ
0
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। ইউএনও শাহনাজ পারভীন এ অভিযানের উদ্বোধন করেন।
3-month national dengue prevention and cleanliness program inaugurated in Kazipur
কাজিপুরে ৩ মাসব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন

কাজিপুরে ৩ মাসব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে সিরাজগঞ্জের কাজিপুরে ৩ মাসব্যাপী ‘জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী কর্তৃক দেশব্যাপী এ কার্যক্রমের পর সকাল ১০টায় কাজিপুর উপজেলা পরিষদ চত্বর থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহনাজ পারভীন।

এর পূর্বে তিনি পরিচ্ছন্নতা অভিযানের ব্যাপ্তি, ইউনিয়ন পর্যায় পর্যন্ত কমিটি গঠন ও বাস্তবায়নের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন। ইউএনও শাহনাজ পারভীন বলেন, "আজ থেকে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে এই সমন্বিত অভিযান পরিচালিত হবে। আমাদের পরিচ্ছন্নতাকর্মীরা নিয়মিত কাজ করবেন। তবে সাধারণ মানুষের নিজস্ব সচেতনতা ও সহযোগিতা ছাড়া এ কার্যক্রমের পূর্ণাঙ্গ সফলতা অর্জন কঠিন। আসুন, আমরা সবাই মিলে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখি এবং একযোগে কাজ করি।"

উদ্বোধনী অভিযানে অন্যান্যের মধ্যে অংশ নেন কাজিপুর উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাসেল, কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

উল্লেখ্য, সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার মধ্যে বর্তমানে কাজিপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি, যার ফলে উপজেলা প্রশাসন এ প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করেছে।

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

কাজিপুরে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় পরিচ্ছন্নতা অভিযানের ‘ক্রাশ প্রোগ্রাম’ উদ্বোধন
কাজিপুরে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় পরিচ্ছন্নতা অভিযানের ‘ক্রাশ প্রোগ্রাম’ উদ্বোধন
কাজিপুরের চরাঞ্চলে ৪৮ বস্তা অবৈধ সার জব্দ, ৩ ভ্যানচালককে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
কাজিপুরের চরাঞ্চলে ৪৮ বস্তা অবৈধ সার জব্দ, ৩ ভ্যানচালককে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
কাজিপুরে নতুন ইউএনও হিসেবে শাহনাজ পারভীনের যোগদান
কাজিপুরে নতুন ইউএনও হিসেবে শাহনাজ পারভীনের যোগদান
সাবেক স্ত্রীকে ফিরে পেতে শিশুকে অপহরণ, বেলকুচি থেকে গ্রেপ্তার ১
সাবেক স্ত্রীকে ফিরে পেতে শিশুকে অপহরণ, বেলকুচি থেকে গ্রেপ্তার ১
কাজিপুরে যমুনা নদীতে অবৈধ বালু উত্তোলন, দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা
কাজিপুরে যমুনা নদীতে অবৈধ বালু উত্তোলন, দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top