সাবেক স্ত্রীকে ফিরে পেতে শিশুকে অপহরণ, বেলকুচি থেকে গ্রেপ্তার ১

Seba Hot News : সেবা হট নিউজ
0
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সাবেক স্ত্রীকে ফেরত পাওয়ার শর্তে স্কুলপড়ুয়া ভাগনেকে অপহরণের অভিযোগে সিরাজগঞ্জের বেলকুচি থেকে মোতালেব প্রামাণিক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কাজিপুর থানা-পুলিশ।
Kidnapped child to get ex-wife back, 1 arrested from Belkuchi
সাবেক স্ত্রীকে ফিরে পেতে শিশুকে অপহরণ, বেলকুচি থেকে গ্রেপ্তার ১

সাবেক স্ত্রীকে ফিরে পেতে শিশুকে অপহরণ, বেলকুচি থেকে গ্রেপ্তার ১

সাবেক স্ত্রীকে ফেরত পাওয়ার শর্তে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশু ভাগনেকে অপহরণের ঘটনায় প্রধান অভিযুক্ত মোতালেব প্রামাণিককে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে অপহৃত শিশু শিপন মিয়াকে (১০) উদ্ধার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে কাজিপুর থানা-পুলিশ। গ্রেপ্তার মোতালেব প্রামাণিক সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নবীপুর গ্রামের মৃত ময়দান প্রামাণিকের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত রোববার স্কুল শেষে কাজিপুরের ভানুডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফটক থেকে মোতালেব শিশু শিপনকে অপহরণ করে নিয়ে যান। নির্ধারিত সময়ে শিশুটি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে সহপাঠীরা জানায়, এক ব্যক্তি শিপনকে সাথে করে নিয়ে গেছে।

ওই দিন সন্ধ্যায় অপহৃতের মায়ের মোবাইলে ফোন করে প্রথমে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন মোতালেব। এর কিছুক্ষণ পরই মত বদলে মুক্তিপণের বদলে তাঁর ডিভোর্স দেওয়া সাবেক স্ত্রী বিলকিসকে তাঁর হাতে তুলে দেওয়ার শর্ত দেন তিনি।

অপহৃতের বাবা সবুজ মিয়া জানান, মোতালেব তাঁর বোনের সাবেক স্বামী এবং একাধিক মামলার আসামি। জেলে থাকাকালীন গত বছরের ডিসেম্বর মাসে তাঁর বোন মোতালেবকে তালাক দেন এবং পরবর্তীতে অন্যত্র বিবাহবন্ধনে আবদ্ধ হন। এরপর থেকেই সাবেক স্ত্রীকে ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছিলেন মোতালেব। ঘটনার দিন কোনো উপায় না পেয়ে পুলিশের কাছে যান ভুক্তভোগী পরিবার।

মামলার তদন্তকারী কর্মকর্তা কাজিপুর থানার উপপরিদর্শক (এসআই) রাফেল চাম্বুগং জানান, পরিবারের অভিযোগ পাওয়ার পর গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ আগস্ট (সোমবার) সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার খামারউল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত মোতালেবকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে শিশুটিকে নিরাপদে উদ্ধার করা হয়।

মঙ্গলবার অভিযুক্ত মোতালেবকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাঁকে জেলা হাজতে পাঠানোর নির্দেশ দেন।

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

কাজিপুরে যমুনা নদীতে অবৈধ বালু উত্তোলন, দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা
কাজিপুরে যমুনা নদীতে অবৈধ বালু উত্তোলন, দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা
কাজিপুরে নদী থেকে উদ্ধার হওয়া নারীর পরিচয় শনাক্ত, ফিঙ্গারপ্রিন্টে রহস্য ভেদ করল সিআইডি
কাজিপুরে নদী থেকে উদ্ধার হওয়া নারীর পরিচয় শনাক্ত, ফিঙ্গারপ্রিন্টে রহস্য ভেদ করল সিআইডি
কাজিপুরে জব্দকৃত ৩ মেট্রিক টন চালের উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত, ২৫ টাকা কেজি দরে বিক্রি
কাজিপুরে জব্দকৃত ৩ মেট্রিক টন চালের উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত, ২৫ টাকা কেজি দরে বিক্রি
কাজিপুরে আগুনে পুড়ে ও বজ্রপাতে ৩ গবাদি পশুর মৃত্যু, গৃহবধূ গুরুতর আহত
কাজিপুরে আগুনে পুড়ে ও বজ্রপাতে ৩ গবাদি পশুর মৃত্যু, গৃহবধূ গুরুতর আহত
কাজিপুরে কলেজ পুনর্মিলনীতে গান গেয়ে দর্শক মাতালেন মনির খান ও ঐশী
কাজিপুরে কলেজ পুনর্মিলনীতে গান গেয়ে দর্শক মাতালেন মনির খান ও ঐশী

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top