![]() |
| মেলান্দহে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ |
মেলান্দহে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
জামালপুরের মেলান্দহে প্রাথমিক বৃত্তিতে ট্যালেন্টপুলে স্থান পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার আল-হেরা কিন্ডারগার্টেন প্রাঙ্গণে আয়োজিত এক আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
আল-হেরা কিন্ডারগার্টেনের পরিচালক মাওলানা মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি রিয়াজুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জামালপুর জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফজলুল করিম এবং উপজেলা স্কাউটসের সহকারী কমিশনার মোরশেদুল আলম।
বক্তারা শিক্ষার্থীদের শুভকামনা জানিয়ে বলেন, প্রাথমিক পর্যায়ের এই প্রারম্ভিক সাফল্য ভবিষ্যতে তাদের আরও বড় অর্জনের দিকে এগিয়ে নিতে উৎসাহিত করবে। আলোচনা সভা শেষে ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার সামগ্রী তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।