![]() |
| জাবিপ্রবিতে মোবাইল ও এআই রিপোর্টিং বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ অনুষ্ঠিত |
জাবিপ্রবিতে মোবাইল ও এআই রিপোর্টিং বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ অনুষ্ঠিত
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে ‘বুনিয়াদি, মোবাইল এবং এআই রিপোর্টিং’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (২ আগস্ট) জাবিপ্রবি সাংবাদিক সমিতির আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রাঙ্গণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মিরাজুল ইসলামের সভাপতিত্বে বিকেল পাঁচটায় অনুষ্ঠিত প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. আমির হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জাবিপ্রবির প্রক্টর ড. সাদিকুর রহমান ইমন, সহকারী অধ্যাপক ও সাংবাদিক সমিতির উপদেষ্টা ড. শাহজালাল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি বেলাল হোসেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও সহকারী অধ্যাপক হাবিবুর রহমান রনি, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি শাহ জামাল এবং জাবিপ্রবি সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি এস এম আল ফাহাদ।
কর্মশালায় আধুনিক সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও মোবাইল রিপোর্টিংয়ের কৌশলসহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। অনুষ্ঠান শেষে সেরা ক্যাম্পাস রিপোর্টিংয়ের জন্য নির্বাচিত প্রশিক্ষণার্থীদের মাঝে স্মারক ও সনদ বিতরণ করা হয়।







খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।