সংগীত ব্যক্তিত্ব টিপু স্মরণে শ্রদ্ধাঞ্জলি গান ‘তুমি ছিলে তুমি থাকবে’

Seba Hot News : সেবা হট নিউজ
0
আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: জামালপুরের প্রয়াত সুরকার ও গীতিকার জাকিউল ইসলাম খান টিপুর স্মরণে প্রকাশিত হয়েছে স্মারক গান ‘তুমি ছিলে তুমি থাকবে’। জেলা প্রেসক্লাবে প্রিমিয়ার শোর পর ইউটিউবে উন্মুক্ত করা হয় গানটি।
Tribute song 'Tumi Chile Tumi Bhakta' in memory of musical personality Tipu
সংগীত ব্যক্তিত্ব টিপু স্মরণে শ্রদ্ধাঞ্জলি গান ‘তুমি ছিলে তুমি থাকবে’



সংগীত ব্যক্তিত্ব টিপু স্মরণে শ্রদ্ধাঞ্জলি গান ‘তুমি ছিলে তুমি থাকবে’

জামালপুরের সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ, প্রয়াত সুরকার, গীতিকার ও সংগীতপ্রেমী জাকিউল ইসলাম খান টিপুর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রকাশিত হয়েছে বিশেষ স্মারক গান ‘তুমি ছিলে তুমি থাকবে’।


জামালপুর জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সার্বিক সহায়তায় ‘Mahbub Minel Official’ ইউটিউব চ্যানেলের উদ্যোগে গানটি নির্মিত হয়। এতে স্পন্সর হিসেবে যুক্ত ছিল দৈনিক ‘আজকের জামালপুর’ ও অনলাইন পোর্টাল ‘BanglaToday24.Com’।


ফকির খায়রুলের গীতিকবিতা ও ইন্ট্রো স্ক্রিপ্টে গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন মাহবুব মিনেল। গানটিতে যৌথভাবে কণ্ঠ দিয়েছেন এনটিভি ও খবরের কাগজের সাংবাদিক আসমাউল আসিফ, নিউজ টোয়েন্টিফোর ও বিডিনিউজ টোয়েন্টিফোরের মুত্তাছিম বিল্লাহ এবং মাহবুব মিনেল। বাঁশিতে সুর মেলান সাইদ হাসান বাবু। ভিডিওটি চিত্রগ্রহণ, সম্পাদনা ও পরিচালনা করেছেন আরএইচ রিফাত।


সংগীত ও স্মারক এই আয়োজনে ভূমিকা রাখেন জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আজকের জামালপুরের সম্পাদক এম এ জলিল, সাধারণ সম্পাদক মুকুল রানা, কার্যনির্বাহী সদস্য ফজলে এলাহী মাকাম, শুভ্র মেহেদী, কোষাধ্যক্ষ মুত্তাছিম বিল্লাহ এবং সদস্য আসমাউল আসিফ।


গতকাল শনিবার (১ আগস্ট) রাতে জামালপুর জেলা প্রেসক্লাব মিলনায়তনে গানটির বিশেষ প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। প্রিমিয়ার শো শেষে এক সংক্ষিপ্ত স্মৃতিচারণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


নাট্যকার শাহীন রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাংবাদিক ফজলে এলাহী মাকাম, শুভ্র মেহেদী, তানভীর আহমেদ হীরা, খন্দকার রাজু আহমেদ ফুয়াদ, মুত্তাসিম বিল্লাহ ও সুরকার মাহবুব মিনেল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক আসমাউল আসিফ।


আলোচনায় বক্তারা বলেন, “জাকিউল ইসলাম খান টিপু কেবল একজন সুরকার বা গীতিকার ছিলেন না, তিনি ছিলেন জামালপুরের সংস্কৃতি অঙ্গনের এক নিবেদিতপ্রাণ প্রেরণার উৎস। তাঁর অবদান ও সৃষ্টিশীল কর্মকে নতুন প্রজন্মের কাছে বাঁচিয়ে রাখতে এই উদ্যোগ।” স্মৃতিচারণার একপর্যায়ে সেখানে এক আবেগঘন ও শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।


উল্লেখ্য, ১ আগস্ট রাতে ‘Mahbub Minel Official’ ইউটিউব চ্যানেলে গানটির অফিসিয়াল মিউজিক ভিডিও উন্মুক্ত করা হয়। প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে গানটি শ্রোতাদের প্রশংসা কুড়াচ্ছে।

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

জামালপুরে হিফযুল কুরআন ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
জামালপুরে হিফযুল কুরআন ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ, স্বজন ও সাংবাদিকদের ওপর হামলা
জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ, স্বজন ও সাংবাদিকদের ওপর হামলা
জামালপুরে মাছ কিনতে গিয়ে ট্রাকচাপায় প্রবীণ নিহত, আটক ট্রাক
জামালপুরে মাছ কিনতে গিয়ে ট্রাকচাপায় প্রবীণ নিহত, আটক ট্রাক
জামালপুরে বাসের ধাক্কায় সিএনজির ২ যাত্রী নিহত
জামালপুরে বাসের ধাক্কায় সিএনজির ২ যাত্রী নিহত
জামালপুরে সীমানা প্রাচীর ভেঙে তাণ্ডব, পরিবারকে ভিটাচ্যুত করার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
জামালপুরে সীমানা প্রাচীর ভেঙে তাণ্ডব, পরিবারকে ভিটাচ্যুত করার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top