জামালপুরে বাসের ধাক্কায় সিএনজির ২ যাত্রী নিহত

Seba Hot News : সেবা হট নিউজ
0
আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের মুদিবাড়ি এলাকায় রাজীব পরিবহনের একটি বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।
2 CNG passengers killed in bus crash in Jamalpur
জামালপুরে বাসের ধাক্কায় সিএনজির ২ যাত্রী নিহত



জামালপুরে বাসের ধাক্কায় সিএনজির ২ যাত্রী নিহত

জামালপুরে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক সাবেক প্রবাসীতিসহ দুই যাত্রী নিহত হয়েছেন।


গতকাল বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের মুদিবাড়ি এলাকায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।


নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাঁর নাম বিল্লাল হোসেন (৫০)। তিনি মাদারগঞ্জ উপজেলার গুনারিতলা ইউনিয়নের আমলিতলা গ্রামের মৃত আব্দুল ওয়াদুদের ছেলে। নিহত অপর এক ব্যক্তির (আনুমানিক ৪৫) পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করতে পারেনি পুলিশ।


পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় ময়মনসিংহ থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা জামালপুর শহরের দিকে আসছিল। পথিমধ্যে মহাসড়কের রানাগাছা এলাকার মুদিবাড়িতে পৌঁছালে ঢাকা থেকে জামালপুরগামী ‘রাজীব পরিবহন’-এর একটি দ্রুতগতির বাস সিএনজিটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায় এবং চালকসহ অন্তত ছয়জন যাত্রী আহত হন।


পরে স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফুল ইসলাম দুজনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত অপর যাত্রী মাদারগঞ্জ উপজেলার চর পাকেরদহ গ্রামের বাসিন্দা রবিন চৌধুরী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।


দুর্ঘটনায় বেঁচে যাওয়া যাত্রী রবিন চৌধুরী বলেন, “আমরা সিএনজিতে করে জামালপুর ফিরছিলাম। হঠাৎ পেছন থেকে রাজীব পরিবহনের বাসটি সজোরে ধাক্কা দিলে সিএনজি উল্টে যায়। স্থানীয়রা আমাদের উদ্ধার করে হাসপাতালে আনলে ডাক্তার দুজনকে মৃত ঘোষণা করেন।”


নিহত বিল্লাল হোসেনের ভাতিজা আরিফ হাসান জানান, তাঁর চাচা দীর্ঘদিন প্রবাসে ছিলেন। ময়মনসিংহ শহরে থেকে পড়ালেখা করা এইচএসসি পরীক্ষার্থী বড় ছেলে রাজনের সঙ্গে দেখা করে সিএনজিতে করে বাড়ি ফিরছিলেন তিনি। পথে এই দুর্ঘটনায় তাঁর মর্মান্তিক মৃত্যু হয়।


জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, “বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধারের প্রক্রিয়া চলছে। নিহত একজনের পরিচয় পাওয়া গেছে, অপর অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”

 

সূত্র: সেবা হট নিউজ — সত্য প্রকাশ্যে আপোষহীন

সর্বশেষ খবর পেতে আমাদের ফলো করুন:

জামালপুরে সীমানা প্রাচীর ভেঙে তাণ্ডব, পরিবারকে ভিটাচ্যুত করার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
জামালপুরে সীমানা প্রাচীর ভেঙে তাণ্ডব, পরিবারকে ভিটাচ্যুত করার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
জামালপুরে বিচারকের বাসায় চুরি: ২ সপ্তাহেও উদ্ধার হয়নি ১৯ লাখ টাকার মালামাল
জামালপুরে বিচারকের বাসায় চুরি: ২ সপ্তাহেও উদ্ধার হয়নি ১৯ লাখ টাকার মালামাল
জামালপুরে তরুণ শিপন হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, মা-মেয়ের ৭ বছর কারাদণ্ড
জামালপুরে তরুণ শিপন হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, মা-মেয়ের ৭ বছর কারাদণ্ড
জামালপুরে ডাক কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট, চরম বৈষম্য দূর করার দাবি
জামালপুরে ডাক কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট, চরম বৈষম্য দূর করার দাবি
জামালপুরে সাবেক সরকারি আইন কর্মকর্তার কার্যালয়ে অস্ত্র-বোমা ও মদ উদ্ধার
জামালপুরে সাবেক সরকারি আইন কর্মকর্তার কার্যালয়ে অস্ত্র-বোমা ও মদ উদ্ধার

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top